Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল:৪৭ বছর আগে ইরানে রাজতন্ত্রের পতন ঘটে এবং তার জায়গায় প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রবিরোধী ইসলামি ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা। সেই ইসলামি প্রজাতন্ত্রই এখন এক বড় সঙ্কটের মুখে(Iran Situation)। দেশজুড়ে চলা বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে, সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের নেতৃত্বাধীন শাসনব্যবস্থা হয়তো এক ‘প্রতিবিপ্লব’-এর মুখোমুখি।
বিক্ষোভের প্রতিরোধে খুন সরকারের (Iran Situation)
প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে “খামেনেইয়ের মৃত্যু হোক”, “এ বছরই রক্তের বছর, খামেনেইয়ের পতন হবে” স্লোগান দিচ্ছে। জবাবে সরকার বরাবরের মতোই শক্তি প্রয়োগ করছে। সরকারি হিসাবে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়ালেও মানবাধিকার কর্মীদের মতে প্রকৃত সংখ্যা ১২ হাজার পর্যন্ত হতে পারে।
ডিসেম্বর থেকে উত্তাল ইরান
২০২৩ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শেষ বড় বিক্ষোভ হয়েছিল। তিন বছরের বিরতির পর গত ডিসেম্বরের শেষ দিকে আবার উত্তাল হয় তেহরান। মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন, রেকর্ড মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বিক্ষোভের মূল কারণ। বাজার বন্ধ করে রাস্তায় নামেন ব্যবসায়ীরাও। দ্রুতই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষ সবাই খামেনেই শাসনের অবসান দাবি করেন।
বন্ধ ইন্টারনেট, গুলিবর্ষণ (Iran Situation)
অনেকেই রাজতন্ত্র ফেরানোর দাবিতে “লং লিভ দ্য শাহ”, “পাহলাভি ফিরবেন”—এমন স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং গুলিবর্ষণ শুরু হয়। চিকিৎসকদের মতে, বহু আহতের চোখ ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।
সরকারের পতন ভয়াবহ হতে পারে পরিস্থিতি (Iran Situation)
এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানকে হুঁশিয়ারি দেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে খামেনেই সরকারের পতন হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ক্ষমতার শূন্যতা তৈরি হলে গৃহযুদ্ধ, মিলিশিয়াদের নিয়ন্ত্রণহীনতা এবং অস্ত্র ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন: Pak Iran: ইরানে আমেরিকার সামরিক হস্তক্ষেপে হুঁশিয়ারি! বিপাক আঁচ করে বৈঠকে পাক সেনাপ্রধান
মুক্ত নাকি স্থিতিহীন? (Iran Situation)
এই অস্থিরতা ভারতের জন্যও উদ্বেগজনক। চাবাহার বন্দর প্রকল্প, পশ্চিম এশিয়ায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ সবই হুমকির মুখে পড়তে পারে। পাশাপাশি রাশিয়া, উপসাগরীয় দেশগুলো এবং গোটা বিশ্ব রাজনীতিতেও এর বড় প্রভাব পড়বে। অনেক বিশ্লেষকের মতে, খামেনেইয়ের পতন ইরানকে মুক্ত না করে আরও স্থিতিহীন করে তুলতে পারে।



