Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ (15 January Horoscope)। জ্যোতিষ মতে আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করছে। চাঁদ আজ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে এবং সূর্য সদ্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গমন করেছে। আজ কূর্ম দ্বাদশী তিথি পালিত হচ্ছে। বাংলা সন ১৪৩২ অনুযায়ী, পঞ্জিকা বলছে রাত ৮টা ১৬ মিনিট পর্যন্ত পৌষ কৃষ্ণা দ্বাদশী তিথি থাকবে, তার পরেই শুরু হবে ত্রয়োদশী। আজ বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগ সক্রিয় থাকায় কিছু রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নক্ষত্র হিসেবে আজ জ্যেষ্ঠা ও মূল নক্ষত্রের প্রভাব থাকবে। নারায়ণের দিন হওয়ায় শ্রীবিষ্ণুর কৃপায় অনেকের কাজ সহজে সম্পন্ন হতে পারে। তবে সকলের জন্য দিনটি সমান নয়—কারও জন্য শুভ, আবার কারও জন্য সতর্কতার বার্তা বহন করছে।
মেষ রাশি: (15 January Horoscope)
আজ পারিবারিক দিক থেকে কিছুটা চিন্তা বাড়তে (15 January Horoscope) পারে, বিশেষত মায়ের স্বাস্থ্যের বিষয়টি ভাবাবে। কর্মসূত্রে দূরে যাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জীবনে বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে বাড়ির বয়স্ক কারও সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই ভালো।

বৃষ রাশি: (15 January Horoscope)
হঠাৎ কোনও যোগাযোগ বা খবর আপনাকে (15 January Horoscope) অবাক করতে পারে। ব্যবসায় লাভ থাকলেও আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়লেও শরীরের দিকে বিশেষ নজর রাখা জরুরি।
মিথুন রাশি: (15 January Horoscope)
আজ ভ্রমণের যোগ রয়েছে, তবে কাজে (15 January Horoscope) মনোযোগের অভাব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বিরোধিতা অনুভব করতে পারেন। পুরনো কোনও পরিচিত ব্যক্তি আজ সহায়ক হয়ে উঠতে পারে। সতর্ক থাকলে আইনি ঝামেলা এড়ানো সম্ভব।
কর্কট রাশি: (15 January Horoscope)
দাম্পত্য জীবনে আজ সৌহার্দ্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন এবং বেকারদের চাকরির সম্ভাবনা রয়েছে। খরচ বাড়লেও সন্তানের বিষয়ে সুখবর মন ভালো করবে।

সিংহ রাশি:
পারিবারিক অশান্তি অনেকটাই কমবে। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। রাজনীতি বা শেয়ার বাজারের সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ। নতুন কাজের সুযোগও আসতে পারে।
কন্যা রাশি:
আজ আকাঙ্ক্ষিত কোনও জিনিস পেতে পারেন। প্রেমের প্রস্তাব আসতে পারে এবং হারানো কিছু ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সম্পত্তি বা বাড়ি কেনার সিদ্ধান্ত আজ স্থগিত রাখাই ভালো।
তুলা রাশি:
আয়ের নতুন পথ খুললেও ঋণ সংক্রান্ত চাপ থাকতে পারে। সন্তানের কারণে মানসিক উদ্বেগ বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি:
পরিকল্পিত কাজে সাফল্য মিলবে। ব্যবসায় লাভ এবং নতুন চাকরির খবর আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, যদিও গৃহস্থালির খরচ বাড়বে।

ধনু রাশি:
আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে কষ্ট হতে পারে। ব্যবসায় লাভ হলেও পড়াশোনায় বাধা আসতে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না।
মকর রাশি:
কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কাজের সুযোগ আসতে পারে। দাম্পত্য সুখ বাড়বে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে।
আরও পড়ুন: Joint Pain: হাঁটুর ব্যথায় কুপোকাত! পাতে থাকুক এসব খাবার
কুম্ভ রাশি:
পুরনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পাবে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন, তবে শারীরিক আঘাতের আশঙ্কা থাকায় সাবধান থাকুন।
মীন রাশি:
নতুন সুযোগ ও উপার্জনের পথ খুলতে পারে। বন্ধুর সাহায্যে কাজ এগোবে। তবে আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর হতে পারে।


