Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে (Abhishek Banerjee)। রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসন, আবহাওয়া সব ক্ষেত্রেই আজ সোমবার একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গ। একদিকে যেমন উত্তর ২৪ পরগনায় তৃণমূলের শক্তি প্রদর্শন, অন্যদিকে তেমনই মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির আবহ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। এর পাশাপাশি সপ্তাহের শুরুতেই বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ শীতের বিদায় কি তবে ঘনিয়ে এল? এক প্রবন্ধে ধরা রইল আজকের রাজ্যের সব বড় আপডেট।

ভোটের আগে রাজনৈতিক বার্তা (Abhishek Banerjee)
নদীয়ার চাপড়ার পর আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দু উত্তর ২৪ পরগনার বারাসত (Abhishek Banerjee)। কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন তার আগেই জেলা ধরে ধরে সাংগঠনিক শক্তি মজবুত করতে মাঠে নেমেছেন শাসকদলের ‘সেকেন্ড ইন কমান্ড’। গতকাল চাপড়ার শ্রীনগর মোড়ে বর্ণাঢ্য রোড শো করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক। আজ বারাসাতের প্রকাশ্য জনসভা থেকে কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সূত্রের খবর, এই সভা থেকে একদিকে যেমন ভোটের রণকৌশল স্পষ্ট করা হতে পারে, তেমনই বুথ স্তরে সংগঠন আরও চাঙ্গা করার ডাক দেওয়া হতে পারে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এই দুই ইস্যুই আজকের সভার মূল সুর হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

বেলডাঙায় অশান্তির মেঘ কাটছে (Abhishek Banerjee)
অন্যদিকে, অশান্তির ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে মুর্শিদাবাদের বেলডাঙা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই বড়ুয়া মোড়-সহ সংলগ্ন এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। রাস্তায় ফের দেখা মিলছে সাধারণ মানুষের চলাচল। যদিও প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ এলাকায় এখনও পুলিশ পিকেট মোতায়েন রয়েছে এবং নজরদারি চলছে।
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শান্তি বজায় রাখতে কোনওরকম অপ্রীতিকর ঘটনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ধীরে ধীরে স্বস্তি ফিরছে, তবে আতঙ্ক পুরোপুরি কাটতে এখনও কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন: Mumbai: মুম্বইয়ে ফের রিসর্ট রাজনীতি: বিএমসি জিততে প্রতিনিধিদের পাঁচতারা হোটেলে পাঠাল শিন্ডে শিবসেনা
সপ্তাহের শুরুতেই শীতের বিদায়?
রাজনৈতিক ও প্রশাসনিক ঘটনার পাশাপাশি আজ বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়াও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমতলেও শীতের দাপট ধীরে ধীরে কমবে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা হাওয়ার প্রভাব কমে যাওয়াতেই এই পরিবর্তন। ফলে সপ্তাহের শুরুতেই শীতের বিদায়বেলার সুর স্পষ্ট। তবে পাহাড়ে ছবিটা এখনও আলাদা। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হাড়কাঁপানো ঠান্ডা বজায় রয়েছে। সমতলে শীত কমলেও পাহাড়ে এখনও পর্যটকদের জন্য শীতের আমেজ উপভোগের সুযোগ থাকছে।



