Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ (Horoscope Today)। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। চাঁদ আজ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সূর্যও বর্তমানে মকর রাশিতেই অবস্থান করছে। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চলছে ১৪৩২ সাল। পঞ্জিকার হিসাবে আজ রাত ২টা ৪২ মিনিট পর্যন্ত মাঘ মাসের শুক্লা দ্বিতীয়ার প্রভাব থাকবে, এরপর শুরু হবে শুক্লা তৃতীয়া তিথি। আজ সিদ্ধি যোগ ও ব্যাতিপাত যোগ একসঙ্গে সক্রিয় থাকবে। নক্ষত্র হিসেবে দিনের প্রথম ভাগে শ্রবণা এবং পরবর্তী সময়ে ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকবে। মঙ্গলবার হওয়ায় বজরংবলী হনুমানজির বিশেষ কৃপা কিছু রাশির উপর পড়তে পারে। তবে সব রাশির জন্য দিনটি একরকম নয়-কারও জীবনে আসবে সাফল্য, আবার কারও জন্য থাকছে সতর্কতার বার্তা।
মেষ রাশি (Horoscope Today)
মেষ রাশির জাতকদের আজ মন (Horoscope Today) কিছুটা ভারাক্রান্ত থাকতে পারে। পারিবারিক সম্পর্ক নিয়ে অস্বস্তি দেখা দিলেও কর্মক্ষেত্র বা ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে। নিয়ম-কানুন সংক্রান্ত জটিলতায় অফিসে চাপ বাড়তে পারে, তাই সাবধান থাকা জরুরি।
বৃষ রাশি (Horoscope Today)
বৃষ রাশির জন্য দিনটি মোটের (Horoscope Today) উপর শুভ। পরিবারের কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সহযোগিতা ও স্থিতি বজায় থাকবে। দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে এবং সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে।

মিথুন রাশি (Horoscope Today)
মিথুন রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে (Horoscope Today) উন্নতির সুযোগ রয়েছে। পদোন্নতি বা প্রশংসা পেতে পারেন। তবে খরচ বাড়তে পারে, বিশেষ করে প্রয়োজনীয় বা পারিবারিক কাজে।
কর্কট রাশি (Horoscope Today)
কর্কট রাশির জাতকদের মনে আজ (Horoscope Today) অকারণ ভয় বা অনীহা কাজ করতে পারে। মানসিক চাপ এড়িয়ে চলাই ভালো। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে, তবে পরিবারের কারও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।

সিংহ রাশি
সিংহ রাশির জন্য দিনটি আর্থিক দিক থেকে শক্তিশালী। সরকারি কাজ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। তবে ধার দেওয়া অর্থ ফেরত না পাওয়ার আশঙ্কা রয়েছে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা আজ নতুন সুযোগের মুখোমুখি হবেন। ঋণ, সম্পত্তি বা ব্যবসায়িক ভ্রমণের যোগ রয়েছে। পারিবারিক বিষয়ে জট কাটতে পারে, যদিও ঈর্ষান্বিত মানুষ থেকে দূরে থাকাই ভালো।
তুলা রাশি
তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক বিষয়ে, বিশেষ করে মায়ের সঙ্গে কথাবার্তায় সংযম বজায় রাখা দরকার।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের আজ সতর্ক হয়ে চলা উচিত। বিশ্বাসভঙ্গের আশঙ্কা রয়েছে। যদিও ব্যবসা সংক্রান্ত কোনও ভালো খবর মনোবল বাড়াতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য দিনটি কিছুটা মানসিক চাপে কাটতে পারে। কাজে ব্যর্থতা বা অস্থিরতা দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরা জরুরি।
আরও পড়ুন: Dev Subhashree: সঙ্গীদের ধন্যবাদ দেশু জুটির, আসছে বড় চমক
মকর রাশি
মকর রাশির জাতকরা আজ নতুন তথ্য বা সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে। সরকারি প্রকল্প বা ধর্মীয় কাজে যুক্ত হওয়ার যোগ রয়েছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের সামনে আজ নতুন সম্ভাবনার দরজা খুলবে। আটকে থাকা কাজ এগোবে, তবে পারিবারিক অশান্তি বা মায়ের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে।

মীন রাশি
মীন রাশির জাতকদের দিনটি ব্যস্ততায় ভরা। সন্তানের কারণে দায়িত্ব বাড়বে, তবে দিনের শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। ব্যবসায় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞজনের পরামর্শ লাভজনক হবে।


