Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে (Jammu and Kashmir)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন জওয়ান। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

অভিযানে যাওয়ার পথেই বিপর্যয় (Jammu and Kashmir)
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি গাড়ি একটি নির্দিষ্ট অভিযানের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়িটির ভিতরে ২০ জনেরও বেশি জওয়ান ছিলেন। ডোডা জেলার খান্নি টপ সংলগ্ন ভাদেরওয়াহ–চাম্বা রোডে পৌঁছতেই দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি রাস্তার একটি বিপজ্জনক বাঁকে গাড়িটির চাকা আচমকা পিছলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের গভীর খাদে গিয়ে পড়ে।
বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা (Jammu and Kashmir)
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি খাদে পড়ার সময় বিকট শব্দ শোনা যায়। সেই শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ শুরু করাই ছিল বড় চ্যালেঞ্জ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
ঘটনাস্থলেই মৃত্যু ১০ জওয়ানের (Jammu and Kashmir)
সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ১০ জন জওয়ানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে উদ্ধার করা হয়। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

পাহাড়ি রাস্তার ঝুঁকি আবারও সামনে (Jammu and Kashmir)
এই দুর্ঘটনা ফের একবার জম্মু ও কাশ্মীরের পাহাড়ি রাস্তাগুলির ঝুঁকির বিষয়টি সামনে আনল। সরু রাস্তা, খাড়া বাঁক এবং আবহাওয়ার অনিশ্চয়তা সব মিলিয়ে সেনা ও সাধারণ যান চলাচলের ক্ষেত্রে এই অঞ্চল বরাবরই বিপজ্জনক বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Panchayat: আসছে পঞ্চায়েত সিজন ৫: শেষ ধাপে কোন গল্প শোনাবেন সচিবজি, বিনোদরা?
লেফটেন্যান্ট গভর্নরের শোকপ্রকাশ
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি তাঁর এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘ডোডায় পথ দুর্ঘটনায় আমাদের ১০ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমরা গভীর শোকাহত। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।’



