Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান চূড়ান্ত (Republic Day 2026) রূপ পেলেও তা সঙ্গে সঙ্গে কার্যকর হয়নি। কার্যকর হতে সময় লেগেছিল প্রায় দু’মাস। কেন এই অপেক্ষা-এই প্রশ্নই ফের উঠে আসে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে। সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করছে দেশ। দিল্লির কর্তব্যপথ থেকে কলকাতার রেড রোড-সর্বত্র বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যেই ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন করে আলোচনায়।
নিজস্ব সংবিধান তৈরির দাবি (Republic Day 2026)
এই দু’মাসের ব্যবধানের নেপথ্যে জড়িয়ে রয়েছে ভারতের (Republic Day 2026) স্বাধীনতা আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়-‘পূর্ণ স্বরাজ’। ব্রিটিশ শাসনের শেষপর্বে, বিশেষ করে উনিশ শতকের শেষ ভাগ থেকেই নিজস্ব সংবিধান তৈরির দাবি উঠতে শুরু করে। তবে সেই দাবি স্পষ্ট রূপ নেয় স্বাধীনতা আন্দোলনের সময়।

১৯২৯ সালে লাহোরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে ‘পূর্ণ স্বরাজ’-এর প্রস্তাব গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৩০ সালের ২৬ জানুয়ারি দিনটিকে প্রথম ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পালন করেছিলেন দেশের মানুষ।
দিনটির ঐতিহাসিক তাৎপর্য (Republic Day 2026)
পরবর্তী সময়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশ (Republic Day 2026) স্বাধীন হলে স্বাভাবিকভাবেই ২৬ জানুয়ারির রাজনৈতিক গুরুত্ব কিছুটা ম্লান হয়ে যায়। কিন্তু এই দিনটির ঐতিহাসিক তাৎপর্য ভুলে যেতে চাননি স্বাধীন ভারতের নীতিনির্ধারকেরা। তাই ২৬ জানুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্যই গণপরিষদ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। উল্লেখযোগ্য যে, ভারতের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠিত হয় ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর।

প্রথমে অস্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব নেন সচ্চিদানন্দ সিনহা, পরে স্থায়ী সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ। ড. বি আর অম্বেদকরের নেতৃত্বে সাত সদস্যের খসড়া কমিটি দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সংবিধানের খসড়া তৈরি করে। প্রায় আড়াই বছরের কঠোর পরিশ্রমের ফল হিসেবে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়।
মূল কারণ
তবে সংবিধান কার্যকর করার দিন হিসেবে বেছে নেওয়া হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ঐতিহাসিকদের মতে, এর মূল কারণ ছিল ‘পূর্ণ স্বরাজ’ আন্দোলনের স্মৃতিকে চিরস্থায়ী করা। যেহেতু একটি স্বাধীন দেশের দুটি আলাদা স্বাধীনতা দিবস থাকতে পারে না, তাই ২৬ জানুয়ারিকে নতুন পরিচয় দেওয়া হয়-প্রজাতন্ত্র দিবস।
আরও পড়ুন: Padma Shri Honour: ক্রিকেটে পদ্ম যোগ, রোহিত-হরমনের মুকুটে নয়া পালক
এই দিনেই ভারত নিজেকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে। রাজা বা সাম্রাজ্যের শাসনের বদলে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে। তাই ২৬ জানুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি ভারতের গণতন্ত্র, সংবিধান ও জনগণের ক্ষমতার প্রতীক-যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।


