Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ও ই-কমার্স সংস্থা অ্যামাজন ফের ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে(Amazon)। ২৮ জানুয়ারি সংস্থাটি জানায়, তারা ১৬,০০০ কর্পোরেট কর্মী ছাঁটাই করছে। গত অক্টোবরে ১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের পর এটিই অ্যামাজনের দ্বিতীয় বড় দফা ছাঁটাই। সব মিলিয়ে সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ৩০,০০০ চাকরি কমাচ্ছে সংস্থাটি।
ভারতেও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা (Amazon)
এই ছাঁটাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের কর্মীদের ওপর প্রভাব ফেলবে। ভারতীয় বাজারে প্রায় ৫০০ থেকে ৭০০ কর্মী ছাঁটাই হতে পারেন বলে সূত্রের খবর। অ্যামাজনের দাবি, সাম্প্রতিক বিক্রয় অভিযানে প্রত্যাশিত ফল না পাওয়ায় ভারতের কিছু টিমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘প্রজেক্ট ডন’ বিতর্ক
ছাঁটাই ঘোষণার আগেই বিতর্ক তৈরি হয় ‘প্রজেক্ট ডন’ নামে একটি ইমেল ফাঁস হওয়ায়। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কলিন অউব্রের নামে পাঠানো একটি খসড়া ইমেলে ছাঁটাইয়ের কথা উল্লেখ ছিল, যা ভুলবশত কিছু কর্মীর কাছে পৌঁছে যায়। পরে সেই বৈঠক বাতিল করা হয়।
কোম্পানিতে আরও গতি আনাই উদ্দেশ্য (Amazon)
অ্যামাজনের মানবসম্পদ বিভাগের শীর্ষ কর্তা বেথ গ্যালেটি জানান, এই ছাঁটাইয়ের উদ্দেশ্য হলো “স্তর কমানো, দায়িত্ব বাড়ানো এবং উঁচুতলার কর্মী কমিয়ে কোম্পানিতে আরও গতি আনা।” তবে তিনি বলেন, প্রতি কয়েক মাস অন্তর এভাবে বড় ছাঁটাই করার পরিকল্পনা নেই, যদিও ভবিষ্যতে কিছু টিমে আরও পরিবর্তন হতে পারে।
কোপে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা (Amazon)
এই দফায় AWS-এর বিভিন্ন ইউনিট, যেমন বেডরক, রেডশিফট, প্রোসার্ভ, পাশাপাশি অ্যালেক্সা, প্রাইম ভিডিও, কিন্ডল, সাপ্লাই চেইন ও ডেলিভারি এক্সপেরিয়েন্স টিমের কর্মীরা প্রভাবিত হচ্ছেন। অনেক ছাঁটাই হওয়া কর্মী সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
আরও পড়ুন: SIR Tajmul: SIR শুনানির লাইনে মন্ত্রী: কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তাজমুল হোসেনের
চাকরি খুঁজতে সময় দেওয়া হবে (Amazon)
বর্তমানে বিশ্বজুড়ে অ্যামাজনের কর্মী সংখ্যা প্রায় ১৫ লাখ, যার মধ্যে প্রায় ৩.৫ লাখ কর্পোরেট কর্মী। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রভাবিত কর্মীদের নতুন অভ্যন্তরীণ পদ খোঁজার জন্য ৯০ দিন সময় দেওয়া হবে, না হলে সেভারেন্স ও স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে।



