Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনেকেই মনে করেন, ফ্যান ঝরিয়ে ভাত না (Fluffy Rice Tips) হলে ঝরঝরে ভাত পাওয়া যায় না। কিন্তু সময় কম থাকলে বা অল্প ভাত রান্না করতে হলে প্রেশার কুকারই ভরসা। ঠিক পদ্ধতি জানলে কুকার বা সাধারণ হাঁড়িতেও সহজেই ঝরঝরে ভাত বানানো সম্ভব।
প্রথম শর্ত (Fluffy Rice Tips)
ঝরঝরে ভাতের প্রথম শর্ত হল চাল (Fluffy Rice Tips) ঠিকভাবে ধোয়া। রান্নার আগে চাল অন্তত দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এতে চালের অতিরিক্ত শ্বেতসার বা স্টার্চ বেরিয়ে যায়। এই স্টার্চ বেশি থাকলেই ভাত আঠালো হয়ে যায় এবং একে অপরের সঙ্গে লেগে থাকে। খিচুড়ি বা গলা ভাতের জন্য স্টার্চ বেশি থাকলেও সমস্যা নেই, কিন্তু ঝরঝরে ভাত চাইলে এটা খুব জরুরি ধাপ।

চাল আর জলের অনুপাত (Fluffy Rice Tips)
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল চাল আর জলের (Fluffy Rice Tips) অনুপাত। প্রেশার কুকারে ঝরঝরে ভাত রান্না করতে হলে যতটা চাল নেবেন, তার ঠিক দেড় গুণ জল নিন। এর কম হলে চাল শক্ত থেকে যেতে পারে, আর বেশি হলে ভাত নরম হয়ে গলে যাবে। জল ফুটতে শুরু করলে চাল দিয়ে মাঝারি আঁচে কুকারের ঢাকনা লাগান।

আসল কৌশল
এবার আসল কৌশল-সিটি। কুকারে প্রথম সিটি পড়ার সঙ্গে সঙ্গেই গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর কুকার নিজে নিজে ঠান্ডা হতে দিন। ভাপ পুরোপুরি বেরিয়ে গেলে তবেই ঢাকনা খুলবেন। এই ভাপেই চাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: Sayak Chakraborty: মটনের বদলে গরুর মাংস খাওয়াবার অভিযোগ, ঘটনার জেরে গ্রেপ্তার বেয়ারা
ঢাকনা খুলে যদি মনে হয় ভাতে সামান্য জলাভাব আছে, তাহলে খুব কম আঁচে এক–দু’মিনিট গরম করে নিতে পারেন। আর চাল যদি একটু শক্ত লাগে, তাহলে অল্প গরম জল ছিটিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিন।


