Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের দাপটের সামনে খড়কুটোর মতো উড়ে গেল ইংল্যান্ড দল। ষষ্ঠবার বিশ্বকাপের খেতাব জয় ভারতের (India)। ১০০ বড় ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নিলো ভারত।
বিশ্বকাপের খেতাব জয় ভারতের (India)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে বৈভব প্রমাণ করলেন যে তিনি বড় ম্যাচের প্লেয়ার। ছোটদের বিশ্বকাপের ফাইনালে চেনা বিধ্বংসী মেজাজে ধরা দিলেন এই বিস্ময় বালক। ইংল্যান্ড বোলারদের রীতিমতো দুরমুশ করলেন একাই। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ইনিংসে গড়লেন একাধিক রেকর্ড। ২০১৬ সাল থেকে টানা ষষ্ঠ বার ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। আর রেকর্ড ষষ্ঠ খেতাব জয় ভারতের (India)।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টস জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে শুরুতেই ভারতীয় শিবিরে ধাক্কা আসে। চতুর্থ ওভারেই আউট হয়ে সাজঘরে ফেরেন অ্যারন জর্জ। এরপর ইনিংসের ভার নিজের কাঁধে তুলে নেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে। এটা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম ১৫০। পাশাপাশি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালেরও এটা দ্রুততম সেঞ্চুরি এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর। ১০০ করতে তিনি নেন মাত্র ৫৫ বল। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি চার ও ১৫টি ছয়।

দ্বিতীয় উইকেটে বৈভব-আয়ুষ জুটি ১৪২ রান তুলে ভারতের ভিত শক্ত করে। ১৯তম ওভারে ৫৩ রান করে আউট হন মাত্রে। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ২টি ছয়। তবে এই দিন বৈভব আরও একটি নজির গড়েছেন নিজের নামে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে সর্বাধিক ছয় মারার রেকর্ড এখন তাঁর দখলে।

বৈভবের পাশাপাশি নজর ছিল অভিজ্ঞান কুণ্ডুর দিকে। তিনিও ব্যাট হাতে বিশ্বকাপের বড় মঞ্চে সফল। ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৪০ রান করে ফিরে যান অভিজ্ঞান। বিহান মলহোত্র করেছেন ৩০। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৪১১। ইংল্যান্ডের হয়ে বাঁহাতি পেসার জেমস মিন্টো ৪৫ রানে ৩ উইকেট নেন। সেবাস্তিয়ান মরগ্যান ও অ্যালেক্স গ্রিন নেন ২টি করে উইকেট (India)।
আরও পড়ুন: EC Hearing: একাধিক এলাকায় বাকি SIR হিয়ারিং, সময়সীমা বাড়ানোর ইঙ্গিত সিইও-র
রান তাড়া করতে নেমে ভারতীয় বোলাররাও দাপট দেখতে শুরু করেন। ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন বেন ডকিন্স ও জোসেফ মুর। বেন ডকিন্স কিছুটা লড়াই চালালেও মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন জোসেফ মুর। এরপর খেলার কিছুটা হাল ধরেন বেন মেইস (৪৫)। তবে ভারতীয় বোলারদের সামনে তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইংরেজ ব্যাটাররা। বেন ডকিন্স ৬৬ রানের ইনিংস খেলে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ২টি ছয়।

১৪২ রানে তিন উইকেট থেকে ১৭৭ রানে ৭ উইকেট পড়ে খেলার থেকে ছিটকে যায় ইংল্যান্ড। ফ্যালকনার কিছুটা লড়াই চালিয়ে গেলেও শেষরক্ষা করতে পারলেন না তিনি। তবে তাঁর দুরন্ত শতরান প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটমহলে। ১১৫ রানের লড়াকু ইনিংস খেলে আউট হন তিনি। ১০০ বড় ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নিলো ভারত। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার ও ৭টি ছয়। ভারতের হয়ে তিনটে উইকেট নিয়েছেন অম্বরিশ। ২টি করে উইকেট নিয়েছেন দীপেশ ও কণিষ্ক।

ভারতের দাপটের সামনে কার্যত দাঁড়াতেই পারল না ইংল্যান্ড দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের শিরোপা এখন ভারতের দখলে। আগের বছর ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতেছে আর এই বছরের শুরুতেই ভারতের ছোটদের বিশ্বকাপ জয়। এখন ভারতবাসী তাকিয়ে রয়েছে সূর্যকুমার যাদবদের দিকে (India)।


