Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাপ ক্যাবের উপর যাঁরা নিত্যদিন (All India Breakdown) যাতায়াতের ভরসা রাখেন, তাঁদের জন্য আজ রীতিমতো দুঃসংবাদ। শহর থেকে শহরতলি-আজ রাস্তায় বেরোলেই ভোগান্তি প্রায় নিশ্চিত। ওলা, উবার, র্যাপিডো-সহ একাধিক অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবার চালকেরা দেশজুড়ে ধর্মঘটে শামিল হয়েছেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’। আন্দোলনকারীদের দাবি, অন্তত ছয় ঘণ্টা ধরে তাঁরা অ্যাপ থেকে লগআউট করে থাকবেন। ফলে শুধু গাড়ি নয়, বাইক ট্যাক্সি এবং অ্যাপ-নির্ভর অটো পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা প্রবল।
ধর্মঘটের ডাক (All India Breakdown)
এই ধর্মঘটের ডাক দিয়েছে তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম (All India Breakdown) ওয়ার্কারস ইউনিয়ন। পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনও তাদের সমর্থন জানিয়েছে। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অনলাইন ক্যাব পরিষেবায় ভাড়ার ক্ষেত্রে কোনও স্বচ্ছ ও শক্ত নিয়ম নেই। অ্যাপ সংস্থাগুলি নিজেদের মতো করে ভাড়া ঠিক করছে, যা মোটর ভেহিকেলস এগ্রিগেটর গাইডলাইন ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর জেরে চালকদের আয় ক্রমশ কমছে, অথচ সংস্থাগুলির মুনাফা বাড়ছে।

লাভের অঙ্ক কার্যত শূন্যের কোঠায় (All India Breakdown)
চালকদের আরও অভিযোগ, ন্যূনতম ভাড়ার কোনও বাধ্যবাধকতা না থাকায় তাঁদের উপর একপ্রকার চাপ সৃষ্টি করা হচ্ছে। কম ভাড়ায় দীর্ঘ দূরত্ব যাত্রী পরিবহণ করতে বাধ্য হচ্ছেন চালকেরা। সেই সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণ খরচ-সব মিলিয়ে লাভের অঙ্ক কার্যত শূন্যের কোঠায় নেমে যাচ্ছে।

আরও পড়ুন: Horoscope Today: শনির দিনে চাঁদের রাশি বদল, আজ কোন রাশির জীবনে স্বস্তি, কার সামনে চ্যালেঞ্জ?
এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের মূল দাবি দু’টি। প্রথমত, সরকারকে অবিলম্বে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি, বাইক ট্যাক্সি ও অটো পরিষেবার জন্য একটি ন্যূনতম বেস ফেয়ার নির্ধারণ করতে হবে। সেই ভাড়া ঠিক করার সময় স্বীকৃত চালক সংগঠনগুলির সঙ্গে আলোচনার দাবি তোলা হয়েছে। দ্বিতীয়ত, প্রাইভেট বা নন-কমার্শিয়াল গাড়িকে কোনওভাবেই বাণিজ্যিক পরিবহণ বা পণ্য পরিবহণে ব্যবহার করতে দেওয়া যাবে না-এই বিষয়ে কড়া নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।


