Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েক সপ্তাহ আগেও আন্তর্জাতিক মঞ্চে (T20 World Cup) খেলার কথা ভাবেননি তিনি। বরং নিজের ব্যক্তিগত পরিকল্পনাতেই ব্যস্ত ছিলেন। আগামী রবিবার রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভাগ্য যেন আচমকাই অন্য পথে টেনে নিল। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান হর্ষিত রানা, আর সেই শূন্যস্থানেই সুযোগ আসে মহম্মদ সিরাজের সামনে। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করতে এক মুহূর্তও নষ্ট করেননি তিনি।
দুর্দান্ত বোলিং (T20 World Cup)
বিশ্বকাপে প্রথম ম্যাচেই আমেরিকার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং (T20 World Cup) করেন সিরাজ। মাত্র চার ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর এই পারফরম্যান্সই ভারতকে জয়ের ভিত গড়ে দেয়। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধাক্কা দিয়ে দেন তিনি, যার ফলে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই চলে আসে।

সূর্যকুমারের ফোন
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরাজ জানান, কয়েকদিন আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখন তাঁকে জিজ্ঞেস করা হয় ভবিষ্যৎ পরিকল্পনা কী। তিনি মজা করেই বলেন, আপাতত যেন কেউ তাঁকে বিরক্ত না করে। কিন্তু খুব দ্রুতই অধিনায়ক সূর্যকুমারের ফোন আসে। তাঁকে তৈরি থাকতে বলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের ফ্লাইট ধরতে হয় সিরাজকে।

আরও পড়ুন: Oil Import: ট্রাম্পের বক্তব্যে সমর্থন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল ভারত
নিজের বোলিং পরিকল্পনা প্রসঙ্গে সিরাজ বলেন, প্রথমে ডাক পাওয়াটা বিশ্বাসই করতে পারেননি। তবে মাঠে নামার পর একটাই লক্ষ্য ছিল-উইকেটে বল রাখা। রঞ্জি ট্রফিতেও এই কৌশলেই তিনি সাফল্য পেয়েছিলেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগান বিশ্বকাপের মঞ্চে।


