Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের কোটা শহরে (Cooch Behar Student Death) এক মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমেছে কোচবিহারে। তালওয়ান্দি এলাকার একটি বহুতল আচমকা ভেঙে পড়ে মৃত্যু হয়েছে কোচবিহারের তরুণ পড়ুয়া অনরণ্য কর্মকারের। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর মা সুদীপ্তা কর্মকার। রবিবার সকাল থেকে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় অনরণ্যের পাড়া-প্রতিবেশী ও পরিচিত মহল।
বহুতলের একাংশ ভেঙে পড়ে (Cooch Behar Student Death)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে (Cooch Behar Student Death) তালওয়ান্দি এলাকায় একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। ওই ভবনের নিচতলায় একটি রেস্তরাঁ ছিল। শনিবার রাতে সেখানেই খেতে গিয়েছিলেন ১৯ বছরের অনরণ্য এবং তাঁর মা। আচমকা ঘটে যাওয়া এই বিপর্যয়ে দু’জনেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকাজ চলাকালীন অনরণ্যকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, তাঁর মা বর্তমানে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
মা-ছেলের মৃত্যু
কোচবিহার শহরের বাসিন্দা অনরণ্য কয়েক বছর ধরেই কোটায় থেকে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ছেলের পড়াশোনার দেখভাল করতেই তাঁর মা-ও কোটায় থাকতেন। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগেই অনরণ্যের বাবা অভিজিৎ কর্মকার কোচবিহারের বাড়িতে ফিরেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই তিনি কোটা রওনা দেন।
আরও পড়ুন: Bengal Winter: বিদায়ের আগে শেষ কামড়, ফেব্রুয়ারির শুরুতেই ফের দাপট শীতের
কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, রাজস্থানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিবারকে সবরকম সহায়তা করা হচ্ছে। উল্লেখযোগ্য ভাবে, এই দুর্ঘটনায় মোট দু’জনের মৃত্যু হয়েছে এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এক ঝলকে বদলে যাওয়া এই ঘটনায় প্রশ্ন উঠছে বহুতলের নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি নিয়েও।


