Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রীড়া সাংবাদিক থেকে পরিচালক-দুলাল দে’র (Dulal Dey New Film) যাত্রাপথ বরাবরই একটু আলাদা। ২০২৪ সালে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশের পর, দু’বছর বিরতি নিয়ে ফের ক্যামেরার পিছনে ফিরছেন তিনি। রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল তাঁর দ্বিতীয় ছবি ‘ফাঁদ’। একই সঙ্গে প্রকাশ্যে এল ছবির নাম, বিষয়বস্তু ও চমকপ্রদ কাস্টিং।
রাজনৈতিক ড্রামা (Dulal Dey New Film)
দুলাল দে জানালেন, ‘ফাঁদ’ মূলত একটি রাজনৈতিক(Dulal Dey New Film) ড্রামা। বাংলার রাজনৈতিক ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। পরিচালক নিজেই জানাচ্ছেন, এই ছবির চরিত্রগুলো একমাত্রিক নয়-প্রত্যেকের মধ্যেই রয়েছে একাধিক স্তর, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। রাজনীতির পাশাপাশি ছবিতে থাকবে আবেগ, দ্বন্দ্ব ও সম্পর্কের জটিল সমীকরণ।
শক্তিশালী অভিনেতাদের দল (Dulal Dey New Film)
এই গল্পকে পর্দায় তুলে ধরতে দুলাল সাজিয়েছেন শক্তিশালী (Dulal Dey New Film) অভিনেতাদের দল। অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, আরজে সায়ন ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য-এক ঝাঁক পরিচিত মুখ দেখা যাবে ছবিতে। শোনা যাচ্ছে, ‘কর্পূর’-এর পর ‘ফাঁদ’ হতে চলেছে নেতা-অভিনেতা কুণাল ঘোষের আরও একটি গুরুত্বপূর্ণ ছবি। এবার তিনি রাজনীতিবিদ নয়, এক প্রভাবশালী পুলিশ আধিকারিকের ভূমিকায় ধরা দিতে পারেন।
ত্রিকোণ প্রেমের টানাপোড়েন
ছবিতে অনির্বাণ থাকছেন নেতার চরিত্রে, আর ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে ধূসর, রহস্যময় এক চরিত্রে-যিনি গল্পের প্রধান প্রতিপক্ষ। রাজনীতির সঙ্গে গল্পে জুড়ছে ত্রিকোণ প্রেমের টানাপোড়েনও। ইশা সাহা, অর্জুন চক্রবর্তী ও সুহোত্র মুখোপাধ্যায়ের সম্পর্ক ঘিরে আবর্তিত হবে সেই রোম্যান্টিক দিকটি। উল্লেখযোগ্যভাবে, ‘সোনাদা’ ফ্র্যাঞ্চাইজির পর আবার জুটি বাঁধছেন ইশা-অর্জুন।
আরও পড়ুন: Spider-Man: বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’? অন্তঃসত্ত্বা জেন্ডায়া ঘিরে জোর গুঞ্জন
আগামী মার্চ থেকে কলকাতা ও শহরতলীতে শুরু হবে শুটিং। ক্যামেরার দায়িত্বে থাকছেন ইন্দ্রনাথ মারিক, সঙ্গীত পরিচালনা করবেন রণজয় ভট্টাচার্য। চিত্রনাট্য ও সংলাপ নিজেই লিখেছেন দুলাল দে। রাজনীতি, ফুটবল, প্রেম আর ক্ষমতার দ্বন্দ্ব-সব মিলিয়ে ‘ফাঁদ’ যে সমসাময়িক বাংলা ছবির তালিকায় আলাদা জায়গা করে নিতে চলেছে, তা বলাই যায়।


