Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যারাকপুরে এক বৃদ্ধের (TMC Councillor) অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। অভিযোগ, কাউন্সিলরের লাথির আঘাতের পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮১ বছরের তুলসী অধিকারীর। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা কার্যত থমথমে হয়ে ওঠে। ঘটনার জেরে শাসক দল তৃণমূল কংগ্রেস দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দল থেকে ছ’ বছরের জন্য সাসপেন্ড করে। পাশাপাশি পুলিশ তাঁকে গ্রেফতারও করে।
ঘটনার প্রতিবাদ (TMC Councillor)
ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে ব্যারাকপুরের (TMC Councillor) চিড়িয়ামোড়ে বিজেপির তরফে বিটি রোড অবরোধ করা হয়। অবরোধে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শীলভদ্র দত্ত। গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু হয়, যার জেরে ব্যস্ত বিটি রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

কাউন্সিলরের সর্বোচ্চ শাস্তির দাবি (TMC Councillor)
বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত কাউন্সিলরের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ‘ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সোমবারই রবীন ভট্টাচার্যকে ব্যারাকপুর আদালতে তোলার কথা। শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতের দিকে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির একটি মিছিল আদালতের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়, শুরু হয় ধস্তাধস্তি। অভিযুক্তকে নিরাপদে আদালতে পেশ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: Rafale Fighter Jet Deal: অপারেশন ‘সিঁদুর’-এ রাফালের দাপট, ম্যাক্রোঁর সফরের আগেই বড় সিদ্ধান্ত?
রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বিধায়ক পার্থ ভৌমিক জানান, বৃদ্ধের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দল কোনওভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই দ্রুত সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক তরজা ও পথ অবরোধের মধ্যে ব্যারাকপুরে এখন একটাই প্রশ্ন-এই মৃত্যুর বিচার কত দ্রুত এবং কতটা কঠোরভাবে হবে।


