Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার গভীর রাতে আমতা থেকে নারিট যাওয়ার পথে গগন মোড়ের কাছে অবস্থিত একটি কাঠের গুদামে হঠাৎই আগুন লাগে (Fire Accident)। প্রথমে ছোট আকারে আগুন দেখা দিলেও অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। গুদামের মধ্যে বিপুল পরিমাণ কাঠ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পাশের বৈদ্যুতিন সরঞ্জামের গুদামও ভস্মীভূত (Fire Accident)
কাঠের গুদামের পাশেই ছিল একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম, যেখানে একাধিক ফ্রিজ ও এসি মজুত ছিল। কাঠের গুদামের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সেই গুদামেও। দাহ্য সামগ্রীর উপস্থিতির কারণে আগুন আরও তীব্র আকার ধারণ করে। অগ্নিকাণ্ডের জেরে গুদামের সামনে রাখা একটি চারচাকা গাড়িও সম্পূর্ণ পুড়ে যায়।
সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন (Fire Accident)
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন। রাতভর চলে আগুন নেভানোর কাজ। তবে মঙ্গলবার সকাল পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায়। দমকলকর্মীদের দীর্ঘ লড়াইয়ের পর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়।

পুলিশ প্রশাসনের তৎপরতা (Fire Accident)
অগ্নিকাণ্ডের সময় কাঠের গুদামের মালিক আহত হন বলে খবর। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে খবর দেওয়া হয় আমতা থানায়। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল-সহ একাধিক পদস্থ পুলিশ কর্তা। পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
কী ভাবে আগুন লাগল? রহস্য ঘনীভূত (Fire Accident)
এই ভয়াবহ অগ্নিকাণ্ড কী ভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাবশত আগুন লেগেছে, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হলেও আগুনের উৎস ও কারণ নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: Mid Day Meal Bihar: মিড ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া, বিহারের স্কুলে চাঞ্চল্য!
ফরেন্সিক তদন্তের দাবি
সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। তিনি পুলিশ ও দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে বিধায়ক জানান, এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে, তা স্পষ্ট করা জরুরি। সে বিষয়ে তিনি রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় এবং জেলা পুলিশ সুপার সুবিমল পালের সঙ্গে আলোচনা করেছেন। পাশাপাশি ঘটনাস্থলে ফরেন্সিক দল এনে তদন্তের জোরালো দাবি জানান তিনি।



