Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় নতুন করে কূটনৈতিক (US Iran Tension) চাপানউতোরের আবহে নিজেদের জাহাজগুলিকে সতর্ক করল আমেরিকা। ইরানের জলসীমা থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে সব মার্কিন জাহাজকে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে মার্কিন জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন বা মারাড।
জারি নির্দেশিকা (US Iran Tension)
সোমবার জারি হওয়া নির্দেশিকায় বলা (US Iran Tension) হয়েছে, ইরান-ঘেঁষা জলপথ এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। প্রয়োজনে ওমানের জলসীমা সংলগ্ন রুট ব্যবহার করতে বলা হয়েছে জাহাজের ক্যাপ্টেনদের। শুধু তাই নয়, ইরানি বাহিনী যাতে কোনও অবস্থাতেই মার্কিন জাহাজে উঠতে না পারে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। যদিও কোনও কারণে ইরানি সেনা বা নৌবাহিনী জাহাজে উঠে পড়লে, তখন বলপ্রয়োগ না করার পরামর্শও দেওয়া হয়েছে নির্দেশিকায়। অর্থাৎ সংঘর্ষ এড়ানোই মূল লক্ষ্য।

হরমুজ প্রণালী সতর্কতা (US Iran Tension)
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরেই এই সতর্কতা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহণ হয়। একদিকে ইরান, অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি-এই তিন দেশের মাঝখানে অবস্থিত এই প্রণালী দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন: Promise Day 2026: ভালোবাসার প্রতিশ্রুতি, প্রমিস ডে-র ইতিহাস জানেন?
সম্প্রতি ওই এলাকাতেই যুদ্ধমহড়া চালিয়েছে ইরানের নৌবাহিনী। তার মধ্যেই মার্কিন সতর্কবার্তা ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা বেড়েছে। যদিও উত্তেজনার আবহে গত সপ্তাহে ওমানে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার একটি পর্ব বসেছিল। তবে তেহরানের দাবি, সেই আলোচনা তেমন গুরুত্ব দিচ্ছে না ওয়াশিংটন। ইরানের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে কোনও আপসের প্রশ্নই নেই। পাশাপাশি তিনি এও বলেন, পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতিতে ইরান ভীত নয়।


