Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের এক যুবক সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি আবেগঘন ভিডিও পোস্ট করার পর আত্মহত্যা করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে(Iran Suicide)। ইরানি সংবাদমাধ্যমের মতে, ওই ব্যক্তির নাম পুরিয়া হামিদি। তিনি ইরানের দক্ষিণের বন্দর শহর বুশেহরের বাসিন্দা ছিলেন।
সরকারের বিরুদ্ধে ট্রাম্পকে বার্তা (Iran Suicide)
১০ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে হামিদি যুক্তরাষ্ট্রকে ইরানের বর্তমান ধর্মতান্ত্রিক শাসনের সঙ্গে কোনও কূটনৈতিক চুক্তি না করার আহ্বান জানান। ভিডিওটি তিনি ইংরেজিতে রেকর্ড করেন এবং ৫ ফেব্রুয়ারি নিজের ইউটিউব চ্যানেল ‘PoorY X’-এ আপলোড করেন। ভিডিওর শিরোনাম ছিল— “This Is My Sacrifice – Please, Free My Country”।
আন্দোলন দমনে নিহত প্রায় ৪০ হাজার
ভিডিওতে হামিদি বলেন, “আপনি যদি এই ভিডিও দেখেন, তাহলে আমি আর বেঁচে নেই।” তিনি দাবি করেন, ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে, যা রাশিয়া-ইউক্রেন ও ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষের তুলনায়ও বেশি।
প্রতিবাদীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা (Iran Suicide)
হামিদির বক্তব্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আল খামেনেইয়ের সরকারের সঙ্গে কোনও চুক্তি হলে তা নিহত প্রতিবাদীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তিনি বলেন, ট্রাম্প ইরানিদের আন্দোলন চালিয়ে যেতে উৎসাহ দিয়েছিলেন এবং সাধারণ মানুষ সেই আশাতেই রাস্তায় নেমেছিল।
ট্রাম্পের কাছে আবেদন (Iran Suicide)
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে লড়াই করা অসম্ভব এবং বিদেশি হস্তক্ষেপ ছাড়া এই সরকারকে পরাজিত করা সম্ভব নয়। ট্রাম্পের কাছে আবেদন করেন ইরানে আক্রমণ করুন আপোসে যাবেন না। ভিডিওতে তিনি ইরানের প্রাক্তন যুবরাজ রেজা পাহলভির প্রতি সমর্থন জানান এবং প্রবাসী বিরোধী গোষ্ঠীগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: US Iran Tension: ইরান-আমেরিকা টানাপোড়েনে হরমুজে সতর্ক সংকেত, মার্কিন জাহাজকে দূরে থাকার বার্তা
ভিডিও প্রকাশের পরই আত্মহত্যা (Iran Suicide)
ভিডিওর শেষ অংশে ফারসিতে তিনি বলেন, “ইরানের মানুষ খুব একা। দয়া করে একে অপরকে সমর্থন করুন। দীর্ঘজীবী হোক ইরান।” ভিডিও প্রকাশের পরই হামিদি আত্মহত্যা করেন বলে জানা গেছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন ইরান সরকার একদিকে আন্দোলন দমন করে গ্রেপ্তার বাড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার সম্ভাবনাও খোলা রয়েছে।



