Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের যুবসমাজের (Banglar Yuva Sathi 2026) ভবিষ্যৎ সুরক্ষায় রাজ্যের অন্তর্বর্তী বাজেটের দিন এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভায় বাজেট পেশের সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন নতুন প্রকল্প যুব-সাথী-র কথা। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের কর্মহীন তরুণ-তরুণীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র যুবকরাই নন, যুবতীরাও এই ভাতার আওতায় আসবেন। কাজের খোঁজে থাকা সময়ে যাতে আর্থিক অনিশ্চয়তা তাঁদের দমিয়ে না রাখে, সেই লক্ষ্যেই এই সহায়তা।
কারা পাবেন এই সুবিধা? (Banglar Yuva Sathi 2026)
বাজেট নথি অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাবেন (Banglar Yuva Sathi 2026) ২১ থেকে ৪০ বছর বয়সি বেকাররা। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ। আবেদন অনুমোদিত হলে টানা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অর্থাৎ, চাকরি পাওয়ার আগে পর্যন্ত রাজ্য সরকারের তরফে এক স্থায়ী সহায়তার হাত বাড়ানো হচ্ছে। তবে কিছু শর্তও রয়েছে। যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই ভাতার যোগ্য হবেন না। যদিও শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ পাওয়া এতে বাধা নয়। সরকারের বক্তব্য, শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের প্রস্তুতিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়াই উদ্দেশ্য।
আরও পড়ুন: India US Deal: ভারত–আমেরিকা বাণিজ্যে নতুন অধ্যায়, ‘শূন্য শুল্ক’ বিতর্কে কাটল ধোঁয়াশা
প্রকল্প চালুর দিন
আজ আরও জানানো হয়েছে, এই প্রকল্প চালু হবে চলতি বছরের ১ লা এপ্রিল থেকে। আগে অবশ্য এই প্রকল্প চালুর নির্ধারিত দিন ছিল ১৫ অগস্ট ২০২৬। তবে আজ জানানো হল ১ লা এপ্রিল থেকেই চালু হবে প্রকল্প। সেদিন থেকেই শুরু হবে আবেদন প্রক্রিয়া। ২০২৬-২৭ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। সরকারের হিসেব অনুযায়ী, প্রায় ৩০ লক্ষ যুবক-যুবতী সরাসরি উপকৃত হবেন।


