Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকা সংশোধন নিয়ে বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের সিইও এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কার্যত রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার(CEO Alerts)। স্পষ্ট জানালেন, কোনো ভারতীয় নাগরিকের নাম যেমন তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, তেমনই কোনোভাবেই যেন কোনো বিদেশির নাম তালিকায় না ঢোকে।
জেলাশাসকদের জন্য ‘কড়া’ টাস্ক (CEO Alerts)
বৈঠক সূত্রে খবর, এসআইআর-এর কাজে স্বচ্ছতা আনতে জেলাশাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন কমিশনার।
১. সঠিক নথি যাচাই: অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট তালিকার বাইরে কোনো অপ্রাসঙ্গিক নথি গ্রহণ বা আপলোড করা যাবে না।
২. পুনরায় যাচাই: যে সমস্ত অভিযোগের নিষ্পত্তি ইতিমধ্যে হয়ে গেছে, সেগুলোও আরও একবার খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
৩. কাজের গুণমান: দায়সারা কাজ নয়, চাই ‘হাই কোয়ালিটি’ কাজ। অহেতুক বা ভুল তথ্য আপলোড করে সিস্টেমকে জটিল করা যাবে না।
জ্ঞানেশ কুমারের বার্তা (CEO Alerts)
“চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয়র নাম না বাদ যায় এবং কোনো বিদেশির নাম তালিকায় না থাকে, তা নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব।” বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
আরও পড়ুন: CS Summon: নয়া মুখ্যসচিবকে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, কী বিষয়ে কথা হতে পারে?
কমিশনের কড়া নজরে কারা? (CEO Alerts)
কমিশনের নজরে এখন মূলত বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের আধিকারিকরা। এছাড়াও দিল্লির নির্বাচন কমিশন রাজ্যের একাধিক জেলাশাসকের ভূমিকায় ক্ষুব্ধ রয়েছেন। ভোটের আগে ভোটার তালিকা ঘিরে কমিশনের এই ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্যের প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



