Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে (Bomb Threat Kolkata) চাঞ্চল্য ছড়ায় শিলঙগামী একটি ইন্ডিগো বিমানে বোমা-হুমকিকে ঘিরে। নির্ধারিত সময় সকাল ৯টা ১৫ মিনিটে উড়ানটির ছাড়ার কথা থাকলেও, তার আগেই বিমানের শৌচাগারে একটি সন্দেহজনক চিরকুট দেখতে পান বিমানকর্মীরা। তাতে লেখা ছিল, বিমানে বোমা রাখা রয়েছে। এই বার্তা সামনে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর (Bomb Threat Kolkata)
সূত্রের খবর, ৬ই-৭৩০৪ নম্বর উড়ানটিকে সঙ্গে সঙ্গে নির্দিষ্ট স্থান (Bomb Threat Kolkata) থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে এনে শুরু হয় পূর্ণাঙ্গ তল্লাশি। বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা বাহিনী বিমানের প্রতিটি অংশ খতিয়ে দেখে। কে বা কারা ওই চিরকুট রেখেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তল্লাশিতে কোনও বিস্ফোরক মেলেনি বলেই খবর, তবে নিয়ম মেনে সম্পূর্ণ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উড়ান স্থগিত রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বলে জানা গেছে।

ঘটনা নতুন নয় (Bomb Threat Kolkata)
উল্লেখ্য, এ ধরনের ঘটনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে দিল্লি থেকে বাগডোগরাগামী একটি ইন্ডিগো বিমানে বোমা-হুমকির জেরে মাঝ আকাশ থেকেই সতর্কতা জারি হয়। ২২২ জন যাত্রী নিয়ে উড়ানটি উত্তরপ্রদেশের লখনউয়ে জরুরি অবতরণ করে, তারপর বিস্তৃত তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: 2019 Pulwama Attack: ভালোবাসা দিবসে রক্তের ছাপ! সাত বছর পরেও দগদগে ক্ষত
একই রকম আতঙ্কের সৃষ্টি
গত বছরও কলকাতা-মুম্বই রুটের একটি ইন্ডিগো উড়ানে একই রকম আতঙ্কের সৃষ্টি হয়েছিল। বিমান ছাড়ার আগে ফোনে বোমা থাকার হুমকি আসে। তখন ১৯৫ জন যাত্রীকে নামিয়ে বিমানটিকে আলাদা স্থানে নিয়ে পরীক্ষা করা হয়। সেবারও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। বারবার এ ধরনের ভুয়ো হুমকির ঘটনায় উদ্বেগ বাড়ছে নিরাপত্তা মহলে। যদিও প্রতিবারই সতর্কতামূলক ব্যবস্থা দ্রুত নেওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।


