Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভালবাসার এই বিশেষ দিনে ভরা ইডেন দেখল টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই (England)।
জয়ের হাসি ইংল্যান্ডের (England)
ক্রিকেটের নন্দনকাননে আজ ভালবাসার দিনে ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকলেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের। প্রিয় মানুষের সঙ্গে মাঠে এসে ভালবাসার দিন কাটানোর বার্তা ছিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে (England)।
তবে মাঠে এসে হতাশ হতে হয়নি ক্রিকেট ভক্তদের। টানটান থ্রিলে ভরা টি-টোয়েন্টি যুদ্ধ দেখলো তিলোত্তমা। এক সময় মনে হচ্ছিল স্কটল্যান্ড অঘটন ঘটিয়ে দেবে তবে শেষ পর্যন্ত সেই অঘটন ঘটেনি। তবে এই বিশ্বকাপে স্কটল্যান্ড বুঝিয়ে দিলো যে তারা কোনও অংশে কম না। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও তারা ছাড়বে না।
টস জিতে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরুতেই আগুনে স্পেল দিয়ে স্কটল্যান্ডকে স্বাগত জানান জোফ্রা আর্চার। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসারদের মধ্যে তিনি একজন। কেন তিনি বিপক্ষের ত্রাস সেটা তাঁর এই ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। ৪ ওভার বল করলেন, ২৪ রান মাত্র খরচ করে তুলে নিলেন ২ উইকেট।

ওই যে শুরুতেই বললাম বিনা যুদ্ধে বিপক্ষের কাছে পরাজয় মেনে নিতে আসেনি স্কটল্যান্ড। তারপরেও পাল্টা লড়াই চালাল স্কটল্যান্ড। ওপেনার মাইকেল জোনস ২০ বলে ৩৩ রান করে পাল্টা লড়াই শুরু করলেন। স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন ৩২ বলে ৪৯ করলেন। শেষ দিকে অলিভার ডেভিডসন ঝোড়ো ব্যাটিংয়ে ১৫ বলে ২০ রান করলেন। স্কটল্যান্ড ১৯.৪ ওভারে ১৫২ রানে অল আউট হয়।

আরও পড়ুন: ISL: কথা রাখলেন কোচ, ভালবাসার দিনে জয় উপহার সমর্থকদের
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ইংল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে নিজের চেনা মাঠে হতাশ হয়ে ফিরতে হলো ফিল সল্টকে। মাত্র ২ রানে সাজঘরে ফেরেন তিনি। ২ ওভারে মাত্র ১৩ রানে দুই উইকেট পরে যায় ইংল্যান্ডের। ৩ রানে ফেরেন জশ বাটলার। এই ম্যাচে সীমিত ওভারের ফরম্যাটে নিজের ৪০০০ পূর্ণ করলেন জশ বাটলার। সেই সময় স্কটল্যান্ড যেন কালো ঘোড়া। দৌড়ে নিজের তেজ ধীরে ধীরে প্রকাশ করছে।

৮৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে সিঁদুরে মেঘ দেখছে ইংল্যান্ড শিবির। তবে দলকে আবার নতুন করে লড়াইতে ফেরান টম ব্যান্টন। ৪১ বলে ৬৩ রান করে অপরাজিত রইলেন। ৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নিলো ইংল্যান্ড। ইংল্যান্ড ম্যাচ জিতলেও দর্শক তখন টানটান উত্তেজনায় ভর করে পারি দিলেন বাড়ির দিকে, এক কাব্যিক ম্যাচের সাক্ষী হয়ে (England)।


