Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য বিজেপির অন্দরে জোর আলোচনা চলছে মার্চ মাসে ব্রিগেডে একটি বিশাল জনসভা আয়োজন করার বিষয়ে (Narendra Modi)। এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এখনও পর্যন্ত ব্রিগেড সমাবেশের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে দলের শীর্ষ নেতৃত্ব এই সভাকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির প্রথম বড় রাজনৈতিক বার্তা হিসেবে তুলে ধরতে চাইছে।

সমাবেশে ভিড় টানার কৌশল (Narendra Modi)
ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দোলযাত্রার পরই বাংলাজুড়ে এই রথযাত্রা কর্মসূচি শুরু হবে বলে দলীয় সূত্রে খবর। বিভিন্ন জেলা ঘুরে সেই সমস্ত রথ শেষ পর্যন্ত এসে মিলবে ব্রিগেড ময়দানে। বিজেপির ধারণা, এই রথযাত্রা শুধু সাংগঠনিক শক্তি প্রদর্শন নয়, বরং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম হবে।
পরীক্ষার মরশুম শেষ হতেই জনসভা (Narendra Modi)
পরীক্ষার মরশুম শেষ হওয়ার পর, মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে একের পর এক জনসভা শুরু করার পরিকল্পনা রয়েছে বিজেপির। শুধু মোদি নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতার জনসভা হওয়ার কথা বাংলার বিভিন্ন প্রান্তে। তবে কলকাতা জোনে আলাদা করে কোনও ছোট সভা নয়, সরাসরি ব্রিগেডেই শক্তি প্রদর্শনে আগ্রহী গেরুয়া শিবির।

শিলিগুড়িতেও বড় সভার ছক (Narendra Modi)
কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও বড় সভা করার পরিকল্পনা রয়েছে বিজেপির। বিশেষ করে **শিলিগুড়ি**তে প্রধানমন্ত্রীকে দিয়ে একটি বিশাল জনসভা করানোর ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিজেপির সংগঠন তুলনামূলকভাবে শক্তিশালী এই বার্তা আরও জোরালো করতেই এই সভার কৌশল।
প্রার্থী তালিকা তৈরিতে জোর তৎপরতা (Narendra Modi)
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক স্তরেও ব্যস্ততা তুঙ্গে। চলতি মাসের মধ্যেই বিধানসভাভিত্তিক প্রার্থী তালিকা জেলা স্তর থেকে সংগ্রহ করে দিল্লিতে পাঠাতে চাইছে রাজ্য বিজেপি। প্রতিটি বিধানসভা আসনের জন্য তিনটি করে নাম চাওয়া হয়েছে। অর্থাৎ, মোট ২৯৪টি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি বড় তালিকা তৈরি হবে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। রাজ্য বিজেপির তরফে সেই নামগুলি কাটাছেঁড়া করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। পাশাপাশি, কেন্দ্রীয় বিজেপির নিযুক্ত বিভিন্ন সমীক্ষা সংস্থার রিপোর্টের সঙ্গেও এই নামগুলির মিলিয়ে দেখা হবে। সবকিছু বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি।
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রার্থী ঘোষণা? (Narendra Modi)
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ, ব্রিগেড সমাবেশের আগেই প্রার্থী ঘোষণার মাধ্যমে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে চাইছে বিজেপি।

আরও পড়ুন: America: মার্কিন পুলিশের গাড়ির ধাক্কা ভারতীয় পড়ুয়ার মৃত্যু
কোর কমিটির বৈঠকে রণকৌশল চূড়ান্ত
এই সমস্ত বিষয় নিয়েই শনিবার সল্টলেকের বিজেপি দপ্তরে রাজ্য কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব, রাজ্য নেতৃত্বের একাধিক মুখ এবং দলের প্রভাবশালী নেতা শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী। শুভেন্দু অবশ্য কিছুক্ষণ বৈঠকে থাকার পর অন্য কর্মসূচিতে যোগ দিতে বেরিয়ে যান। বৈঠকে রথযাত্রা, ব্রিগেড সমাবেশ এবং প্রার্থী তালিকা এই তিনটি বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।



