Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা (IND vs PAK)।
ঈশান ঝড়ে কাবু স্টেডিয়াম (IND vs PAK)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে বেশ কয়েকদিন নাটক চালিয়ে যায় পাকিস্তান। অবশেষে আজ সেই বহু প্রতিক্ষিত ম্যাচে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। তবে ম্যাচের শুরু থেকেই শত্রুতার ছবি ছিল স্পষ্ট। একদিকে যেমন প্রত্যাশামতো দুই দলের অধিনায়ক তথা ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সলমন আলি আঘা, একে অপরের সাথে হাত মেলালনে না আর অন্য দিকে দুই শিবিরের জন্য থাকলো আলাদা আলাদা VVIP বক্স (IND vs PAK)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের এই ম্যাচে সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ এই ভারত-পাক মহারণ। সেই ম্যাচের উত্তেজনা তখন মাঠ থেকে মাঠের বাইরে গ্যালারিতে। এই স্নায়ু যুদ্ধের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমেই উইকেট দিয়ে আসেন অভিষেক শর্মা। পাকিস্তানের হয়ে প্রথম ওভারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সলমন আলি আঘা। অধিনায়কের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করলেও সেটা সঠিক প্রমাণ হয়। অভিষেকের উইকেট তুলে ভারতকে প্রথম ধাক্কা দেন তিনি।
আরও পড়ুন: IND vs PAK: শত্রুতা বজায় থাকলো VVIP বক্স-এও, আলাদা দুই শিবির
অভিষেকের উইকেট এবং মন্থর গতির পিটিসি সেই সময় মনে হচ্ছিল ভারতের উপর চাপ তৈরি করবে কিন্তু সেই সময় নিজের রুদ্র মূর্তি ধারণ করেন ঈশান কিষাণ। ২৭ বলে হাফ সেঞ্চুরি করে অভিষেকের অভাব ঢেকে দিলেন। জোডির তারপর হ্যামস্ট্রিং জনিত সমস্যা দেখা যায় তাঁর। তবু সব দিকেই শট খেলতে দেখা যায় তাঁকে। সাইম আয়ুবের বলে ক্লিন বোল্ড হয়ে ৪০ বলে ৭৭ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার ও ৩টি ছয়।

সবথেকে বেশি চর্চায় ছিলেন পাকিস্তানের অফস্পিনার উসমান তারিক। তাঁর বোলিং স্টাইল নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে। তবে ভারতীয় ব্যাটারদের তাঁকে খেলতে তেমন কোনও সমস্যাই হয়নি। তারিকের বোলিং অ্যাকশন বোঝার জন্য তারিকের স্টাইলে সূর্যকুমারকে ভারতীয় ব্যাটারদের বল করতেও দেখা যায় অনুশীলনের সময়।
ঈশান কিষাণ আউট হলে খেলার হাল ধরতে দেখা যায় তিলক বর্মা ও সূর্যকুমার যাদবকে। তবে শুরু করেও বড় রান করতে পারলেন না তিলক বর্মা। ২৪ বলে ২৫ করে আউট হন তিনি। এরপর হার্দিক নেমে প্রথম বলেই বড় শট মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন শূন্য রানে।
সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান শিবম দুবে। তবে চার নম্বর পিচে খেলা হওয়ার কারণে বাউন্ডারি লাইন বেশ বড় আর তার সুবিধা পেলেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। সূর্যকুমার বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইন পার করতে ব্যর্থ হন। ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৩টি চার। শিবম দুবে ১৭ বলে ২৭ করে রান আউট হন। তবে শেষের শো-স্টপার রিঙ্কু সিং। একটি ছয় ও একটি চার মেরে ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ১৭৫। এই মন্থর পিচে লড়াই করার জন্য ভাল রান বলেই মনে করা হচ্ছে (IND vs PAK)।


