Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে ভোরের (Katwa Train Fire) নিস্তব্ধতা ভেঙে চাঞ্চল্য ছড়াল একটি যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায়। কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকাকালীন আচমকাই একটি কামরায় আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং সম্পূর্ণ কামরাটি পুড়ে যায়। দগ্ধ কামরার চেহারা এতটাই বিভীষিকাময় যে তা দেখে আতঙ্ক ছড়িয়েছে যাত্রী ও স্থানীয়দের মধ্যে।
প্রাণহানির সম্ভাবনা এড়ানো সম্ভব হয়েছে (Katwa Train Fire)
রবিবার ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ (Katwa Train Fire) আগুন লাগার ঘটনা ঘটে। ট্রেনটি সকাল ৬টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল। ঘটনার সময় স্টেশন চত্বর তুলনামূলক ফাঁকা ছিল এবং সংশ্লিষ্ট কামরায় কোনও যাত্রী উপস্থিত ছিলেন না বলেই জানা গেছে। ফলে বড়সড় প্রাণহানির সম্ভাবনা এড়ানো সম্ভব হয়েছে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও কামরাটি কার্যত ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে সেটি ঢেকে রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য (Katwa Train Fire)
প্রাথমিক তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। রেল সূত্রের খবর, এই আগুন শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটিজনিত নয় বলে অনুমান করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিছু বহিরাগত ব্যক্তির আনাগোনার বিষয়টি নজরে এসেছে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রশ্ন উঠছে-যদি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকে, তবে তার উদ্দেশ্য কী?

আরও পড়ুন: Horoscope Today: কর্মক্ষেত্রে সাফল্য নাকি আর্থিক চাপ? জেনে নিন আজকের ভবিষ্যৎ
ঘটনার তদন্তে নেমেছেন হাওড়া ডিভিশনের এডিআরএম উদয় কেশরী-সহ পাঁচজন বিভাগীয় আধিকারিক। সোমবার কাটোয়া স্টেশনে পৌঁছবে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে আগুনের প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা করবে। বিহার সীমান্ত কাছেই হওয়ায় ভিন রাজ্যের কারও সংশ্লিষ্টতার দিকও খতিয়ে দেখা হচ্ছে। রহস্য ঘনীভূত, উত্তরের অপেক্ষায় গোটা এলাকা।


