Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জিম্বাবোয়ে যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তবে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে অস্ট্রেলিয়া (Australia)।
শ্রীলঙ্কার কাছে হেরে চাপে অস্ট্রেলিয়া (Australia)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই অস্ট্রেলিয়া শিবির চাপে। চোটের কারণে প্যাট কামিন্স বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপ থেকে। এরপর বিশ্বকাপে বিপর্যয়। প্রথমে জিম্বাবোয়ে এবং এরপর শ্রীলঙ্কা। বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হেরে ছিটকে যাওয়ার মুখে অস্ট্রেলিয়া। পরের পর্বে যেতে এখন নির্ভর করতে হবে অন্য দলের খেলার উপর। অস্ট্রেলিয়াকে যদি পরের পর্বে অর্থাৎ সুপার এইটে যেতে হয় হবে ওমানকে শেষ ম্যাচে হারাতে হবে কিন্তু জিম্বাবোয়েকে বাকি দুই ম্যাচেই আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারতে হবে (Australia)।

আজ জিম্বাবোয়ে যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তবে এবারের বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে। যদি সেটা হয় তবে ইটা বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার ম্যাচে ১৮২ রান তাড়া করে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা সুপার এইটে চলে গেল। দুর্ধর্ষ ক্যাচ তো নিয়েইছিলেন, তার পরে ওপেনার পাথুম নিশাঙ্কা অপরাজিত সেঞ্চুরি (৫২ বলে ১০০ নট আউট)। কুশল মেন্ডিসের অবদান ৫১। দুই ব্যাটারের লড়াইতে ভোর করে সহজেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

ঘরের মাঠে পূর্ণ সমর্থন নিয়ে অজিদের বিরুদ্ধে নেমেছিল শ্রীলঙ্কা। টস জিতে ফিলিডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই অজি ওপেনার হেড (৫৬) এবং মার্শ (৫৪) করে ৮.৩ ওভারে ১০৪ তোলেন। কিন্তু এই দুই ওপেনার ফেরার পর নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মিডিল অর্ডারে কেউ বড় রানের ইনিংস হেলতেই পারেননি। শেষের দিকে ঙ্গলিস (২৭) ও ম্যাক্সওয়েল (২২) চেষ্টা করলেও খুব একটা লাভের লাভ কিছু হয়নি। হেমন্তের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে পাথুম নিশাঙ্কা যে ভাবে ম্যাক্সওয়েলের ক্যাচ ধরেন, তা এ বারের বিশ্বকাপে তো বটেই, টুনার্মেন্টের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ হিসেবেই বিবেচিত হবে (Australia)।


