Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় প্রত্যাবর্তনের কথা ছিল ঝুলন গোস্বামী–এর জীবন অবলম্বনে নির্মিত বায়োপিক Chakda Xpress-এ (Anushka Sharma)। সেই ছবিকে ঘিরেই জোর গুঞ্জন এবার বুঝি দাপটের সঙ্গে ফিরবেন অনুষ্কা শর্মা। কিন্তু ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় তাঁর কামব্যাকও যেন ধোঁয়াশায়। প্রায় আট বছর ধরে বলিউডের মূল স্রোত থেকে দূরে থাকা এই অভিনেত্রীকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা যখন চাতক পাখির মতো, ঠিক তখনই অন্য এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি তাঁর সাজপোশাক ও আধ্যাত্মিক আবহ।

সাদামাটা লুকে চমক (Anushka Sharma)
কাল ছিল সোমবার, শিবের বার। উপরন্তু চতুর্দশীর শুভ তিথি। সেই দিনেই মুম্বই বিমানবন্দরে স্বামী বিরাট কোহলি–র সঙ্গে দেখা গেল অনুষ্কাকে। পরনে শ্বেতশুভ্র সালোয়ার-কামিজ, কপালে চন্দনের ছোট্ট তিলক, আর গলায় তুলসীর কণ্ঠীমালা। ঝলমলে ‘এয়ারপোর্ট লুক’-এর ভিড়ে এমন সংযত, সংস্কারমণ্ডিত উপস্থিতি স্বভাবতই নজর কাড়ে। বলিউডে বিমানবন্দর এখন যেন অনানুষ্ঠানিক ফ্যাশন র্যাম্প। তারকাদের পোশাক, ব্যাগ, জুতো সবই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়। সেখানে অনুষ্কার এই সাদামাটা, আধ্যাত্মিক আবহের উপস্থিতি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
তুলসী কণ্ঠীমালার তাৎপর্য (Anushka Sharma)
ভারতীয় সংস্কৃতিতে তুলসী কণ্ঠীমালা কেবল অলংকার নয়, এটি আস্থার প্রতীক। বৈষ্ণব ধর্মমতে তুলসীকে পবিত্র বলে মানা হয়। ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ভক্তরা তুলসী কণ্ঠী ধারণ করেন ভক্তি ও আত্মনিবেদনের চিহ্ন হিসেবে। অনেক সাধক-সাধিকা আধ্যাত্মিক চর্চার অংশ হিসেবে এই মালা পরেন। অনুষ্কার গলায় সেই মালা দেখে প্রশ্ন উঠেছে তিনি কি আরও গভীরভাবে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটছেন? যদিও এ প্রথম নয়। অতীতেও তাঁর গলায় তুলসী কণ্ঠী দেখা গিয়েছে। তবে এবার প্রকাশ্য বিমানবন্দরে সেই উপস্থিতি আলোচনার ঝড় তুলেছে।
নিরামিষ জীবন ও পশুপ্রেম (Anushka Sharma)
কয়েক বছর আগেই অনুষ্কা আমিষ আহার ত্যাগ করে সম্পূর্ণ নিরামিষ জীবনযাপন শুরু করেন। তিনি প্রকাশ্যে পশুপ্রেম ও প্রাণী-অধিকার নিয়ে সরব থেকেছেন। প্রাণীজ দ্রব্য ব্যবহার না করা, পরিবেশবান্ধব জীবনধারা অনুসরণ এসব তাঁর ব্যক্তিগত বিশ্বাসেরই প্রতিফলন। সেই ধারাবাহিকতায় আধ্যাত্মিকতার দিকে ঝোঁক অস্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকে।
ভজন, কীর্তন ও আশ্রম-যোগ (Anushka Sharma)
গত এক বছরে বিরাট-অনুষ্কাকে একাধিকবার ভজন-কীর্তনে অংশ নিতে এবং প্রেমানন্দ মহারাজের আশ্রমে যেতে দেখা গেছে। সেই সময়েও তাঁদের গলায় তুলসীমালা লক্ষ্য করেছিলেন অনুরাগীরা। তবে তখন বিষয়টি নিয়ে তেমন চর্চা হয়নি। এবার বিমানবন্দরের মতো জনসমক্ষে সেই উপস্থিতিই আলোচনার কেন্দ্রে। এতে স্পষ্ট, তাঁদের আধ্যাত্মিক আগ্রহ নতুন নয়; বরং ধীরে ধীরে তা আরও সুস্পষ্ট হয়ে উঠছে।

আরও পড়ুন: Uttar Pradesh: চলন্ত গাড়ির উপর হাইমাস্ট পোল! প্রতাপগড়ে চাঞ্চল্যকর দুর্ঘটনা!
লাইমলাইটের আড়ালে একান্ত নিজস্বতা
তারকাদের জীবন সাধারণত আলো-আড়ম্বরের মধ্যে আবদ্ধ। কিন্তু অনুষ্কার সাম্প্রতিক উপস্থিতি যেন অন্য বার্তা দেয় খ্যাতির বাইরে ব্যক্তিগত বিশ্বাস ও চর্চাকেও তিনি গুরুত্ব দিচ্ছেন। ‘জিরো’–র পর বড়পর্দায় তাঁকে না দেখা গেলেও, তাঁর ব্যক্তিজীবনের পরিবর্তন ও আত্মঅনুসন্ধানের যাত্রা এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।



