Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে (Jupiter Margi 2026) অবস্থান করছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, সমৃদ্ধি ও বিস্তারের প্রতীক। আগামী ১১ মার্চ এই গ্রহ নিজের গতি পরিবর্তন করে মার্গী হবে। এর ফলে একাধিক রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকরা উল্লেখযোগ্য সুফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
সিংহ রাশি (Jupiter Margi 2026)
সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি একাদশ (Jupiter Margi 2026) ঘরে মার্গী হবে। এই অবস্থান হঠাৎ করেই জীবনে ভালো পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ধীরে হলেও স্থায়ী অগ্রগতি দেখা যাবে। প্রাপ্য স্বীকৃতি ও সম্মান মিলতে পারে। আর্থিক অবস্থারও উন্নতি হবে এবং সঞ্চয় বাড়বে। ব্যক্তিত্ব ও উদার মনোভাব অন্যদের মন জয় করতে সাহায্য করবে।

কন্যা রাশি (Jupiter Margi 2026)
কন্যা রাশির জাতকদের দশম ঘরে প্রভাব ফেলবে মার্গী বৃহস্পতি। ফলে পেশাগত জীবনে বড় পরিবর্তন আসতে পারে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য সময়টি শুভ হতে পারে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও সুখ-শান্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হবে।

তুলা রাশি
তুলা রাশির নবম ঘরে বৃহস্পতির সরাসরি প্রভাব পড়বে। এর ফলে ভাগ্য শক্তিশালী হতে পারে। কঠোর পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে। নতুন চাকরির সুযোগ বা কেরিয়ারে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও তৈরি হতে পারে। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে এবং ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: Dates Recipe: খেজুরের উপায়ে শরীর থাকবে ভালো, খাবেন কোন উপায়ে?
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতির এই মার্গী গতি বহু মানুষের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।


