Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি রমজান মাসে নিম্নআয়ের মানুষের (Ramadan) জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। প্রায় ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য-প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন (Ramadan)
বৃহস্পতিবার সকালে মহাখালীর প্রাণিসম্পদ (Ramadan) গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বাংলাদেশের এই প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নিম্নআয়ের মানুষের কষ্ট কিছুটা কমবে এবং বাজারে মূল্য নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে।
কেন এই পদক্ষেপ? (Ramadan)
তিনি আরও বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী (Ramadan) পণ্যের দাম বাড়িয়ে দেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। বাংলাদেশ সরকার সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহ করলে সেই চাপ কিছুটা কমবে।

আরও পড়ুন: Modi in AI Summit: মানুষ শুধু এআই-এর তথ্য ভান্ডার নয়: এআই সামিটে মোদি
ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশের প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা?
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ সরকারের এই উদ্যোগে রমজান মাসে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য নিত্যপ্রয়োজনীয় প্রোটিনসমৃদ্ধ খাবার সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।


