Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে (BJP MLA Join TMC) দার্জিলিং-এ বড় রাজনৈতিক পরিবর্তন ঘটল। কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা দল ছেড়ে যোগ দিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এ। মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শাসকদলে নাম লেখান।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ (BJP MLA Join TMC)
বিষ্ণুপ্রসাদ দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গকে আলাদা করার দাবিতে (BJP MLA Join TMC) সরব ছিলেন। তাঁর অভিযোগ, বিজেপি পৃথক উত্তরবঙ্গের আশ্বাস দিলেও বাস্তবে কোনও পদক্ষেপ নেয়নি। সেই কারণেই দলের উপর তাঁর ক্ষোভ বাড়তে থাকে। বিধানসভায় একাধিকবার অসন্তোষ প্রকাশ করেন তিনি। এমনকি বিধানসভার বাইরে ধরনায় বসেও প্রতিবাদ জানিয়েছেন।

কার্শিয়াং থেকে জয়ী (BJP MLA Join TMC)
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কার্শিয়াং কেন্দ্র থেকে (BJP MLA Join TMC) বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন বিষ্ণুপ্রসাদ। কিন্তু পরে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে ‘ভূমিপুত্র’ প্রার্থীর দাবিতে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেন। যদিও সেই নির্বাচনে জয়ী হন বিজেপির রাজু বিস্তা।
আরও পড়ুন: Mamata Slams Modi: রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ সম্বোধন, মোদিকে তীব্র নিশানা মমতার
তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ বলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়ন মডেলে আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “আমি গোর্খা ভাইবোনদের জন্য কাজ করতে চাই। কিন্তু বিজেপিতে থেকে তা সম্ভব হচ্ছিল না। অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ হয়নি।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিষ্ণুপ্রসাদের যোগদান পাহাড়ে তৃণমূলের সংগঠন শক্ত করতে সাহায্য করতে পারে। তবে অন্য অংশের মতে, পাহাড়ের ভোটের সমীকরণ আলাদা, তাই এর প্রভাব কতটা পড়বে তা সময়ই বলবে।


