Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: BCB যখন টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন নাকি খেলোয়াড়দের সঙ্গে কোনও রকম বৈঠকই করা হয়নি। নয়া দাবি ঘিরে বিতর্ক (World Cup)।
আশরাফুল হকের বিস্ফোরক দাবি (World Cup)
প্রাক্তন Asian Cricket Council-এর CEO আশরাফুল হকের নতুন দাবির পর আবারও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর বিস্ফোরক দাবির পর আবারও বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না আসা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসতে আগ্রহী ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেয় তখন প্লেয়ারদের থেকে কোনও মতামত নেওয়া হয়নি (World Cup)।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে এবং যে উত্তেজনা তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে এই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ফলে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড। বিষয়টি প্রকাশ্যে আসতেই আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এর আগে বাংলাদেশ সরকার দাবি করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খেলোয়াড় ও BCB-র তরফেই নেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বোর্ড ও ক্রিকেটাররা দেশের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সেই সময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক ক্রিকেটার জানিয়েছিল বৈঠকে তাঁদের থেকে মতামত নেওয়া হয়নি বরং সিদ্ধান্ত জানানোর জন্য লোক দেখানো বৈঠক করা হয়েছিল।
আরও পড়ুন: Yuva Sathi Scheme: প্রাইভেট কোম্পানিতে কাজ! তাহলে কি যুবসাথী পাবেন?
এক সাক্ষাৎকারে আশরাফুল হক সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেন। আশরাফুলের কথায়, ‘আসিফ নজরুল প্রথমে বলেছিলেন, খেলোয়াড় ও দল এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দু’দিন পর আবার বলেন, এটা সরকারের সিদ্ধান্ত কারণ খেলোয়াড়রা চাপ দিয়ে জানায় তারা এমন কোনও কথা বলেনি। আমি নিশ্চিত ভাবে জানি, খেলোয়াড়রা সব সময়ই ভারতে গিয়ে খেলতে চেয়েছিল। তাদের থেকে কোনও রকম মতামত নেওয়া হয়নি (World Cup)।’


