Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আরও শক্তিশালী হতে চলেছে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। চলতি বছরের এপ্রিল মে মাসের মধ্যে দেশের তৃতীয় দেশীয় প্রযুক্তির অরিহন্ত-শ্রেণির পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন (SSBN) আইএনএস অরিধামানকে (এস-৪) কমিশন করা হতে পারে(New Submarine)। সূত্রের খবর, সাবমেরিনটি বর্তমানে চূড়ান্ত সমুদ্রপরীক্ষার পর্যায়ে রয়েছে এবং গ্রীষ্মের মধ্যেই তা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে।
উন্নততর সাবমেরিন অরিধামান (New Submarine)
অ্যাডভান্সড টেকনোলজি ভেসেল (ATV) প্রকল্পের আওতায় বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারে নির্মিত ৭,০০০ টনের অরিধামান আকারে ও ক্ষমতায় আগের দুটি সাবমেরিন আইএনএস অরিহন্ত ও আইএনএস অরিঘাট (৬,০০০ টন) এর চেয়ে বড়। এতে দূরপাল্লার কে-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনের উন্নত ক্ষমতা রয়েছে। অরিধামান ৭৫০ কিমি পাল্লার ২৪টি কে-১৫ ‘সাগরিকা’ এবং ৩,৫০০ কিমি পাল্লার ৮টি কে-৪ ক্ষেপণাস্ত্র বইতে পারবে।
ভারতীয় বাহিনীর ক্ষমতা আরও জোরদার করবে (New Submarine)
এই সাবমেরিন কমিশন হলে এই প্রথমবার মতো ভারতীয় সেনা কমান্ডের অধীনে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন কার্যকর হবে। এর ফলে ‘কন্টিনিউয়াস অ্যাট-সি ডিটারেন্স’—অর্থাৎ বছরে ৩৬৫ দিন অন্তত একটি এসএসবিএন টহলে রাখার লক্ষ্য বাস্তবায়নের দিকে ভারত বড় পদক্ষেপ নেবে। পাশাপাশি এটি দেশের ‘সেকেন্ড-স্ট্রাইক’ ক্ষমতা আরও জোরদার করবে।
আরও পড়ুন: Sealdah South: শিয়ালদহ দক্ষিণ শাখা: পাওয়ার ও ট্রাফিক ব্লক, উইকেন্ডে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল
বিদেশি বিনিয়োগেরও সুযোগ (New Submarine)
২০২৭-২৮ নাগাদ রাশিয়ার আক্রমণাত্মক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আকুলা-শ্রেণির ‘চক্র-৩’ হাতে পাওয়ার কথা। জার্মানির সঙ্গে ৮–১০ বিলিয়ন ডলারের প্রজেক্ট-৭৫(আই) চুক্তিতেও অগ্রগতি হয়েছে, যার আওতায় এআইপি প্রযুক্তিসম্পন্ন ছয়টি আধুনিক ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন নির্মিত হবে। পাকিস্তানও চীনের কাছ থেকে আটটি হ্যাংগর-শ্রেণির সাবমেরিন নিয়েছে। ফলে ভারতের নতুন সাবমেরিন সংযোজন কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



