Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (Horoscope Today)। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদ আজ মীন রাশিতে অবস্থান করছে। বাংলা ১৪৩২ সনের ফাল্গুন মাসে আজ দুপুর ২টো ৩৮ মিনিট পর্যন্ত শুক্লা তৃতীয়া তিথি, তারপর শুরু হবে শুক্লা চতুর্থী। দিনভর সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব থাকবে। পাশাপাশি উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের সংযোগ আজকের দিনটিকে বিশেষ তাৎপর্য দিচ্ছে। সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩৬ মিনিটে। মা লক্ষ্মীর আশীর্বাদে কয়েকটি রাশির ভাগ্যে আজ সাফল্যের ইঙ্গিত মিলছে, যদিও কিছু রাশিকে সতর্ক থাকতে হবে।
মেষ-কর্কট (Horoscope Today)
মেষ রাশির জাতকদের পুরনো পরিশ্রমের (Horoscope Today) ফল মিলতে পারে, তবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ এড়ানোই ভালো। বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রশংসা জুটলেও প্রতারণার আশঙ্কা রয়েছে। মিথুন রাশির চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে, আবার কর্কট রাশির হঠাৎ আর্থিক প্রাপ্তির সম্ভাবনা থাকলেও শারীরিক সমস্যা ভোগাতে পারে।

সিংহ-বৃশ্চিক (Horoscope Today)
সিংহ রাশির কর্মজীবনে হতাশা দেখা দিতে পারে (Horoscope Today) এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। কন্যা রাশির জাতকদের নতুন কাজের সুযোগ এলেও ব্যয় বাড়বে। তুলা রাশির দাম্পত্য জীবনে মতবিরোধ বাড়তে পারে, তবে সরকারি কাজের সঙ্গে যুক্তদের উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশিকে হঠকারী সিদ্ধান্ত এড়াতে বলা হয়েছে।
ধনু-মীন
ধনু রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। মকর রাশির পরিবারে স্বাস্থ্যজনিত উদ্বেগ বাড়তে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েন ও শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। মীন রাশির ছাত্রছাত্রীদের ফল অনুকূল হতে পারে এবং অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Imran Khan: ক্ষতিগ্রস্ত দুই চোখ, কেমন আছেন ইমরান খান?
সব মিলিয়ে আজকের দিনটি কারও জন্য শুভ সম্ভাবনায় ভরা, আবার কারও জন্য সতর্কবার্তা বহন করছে। নিয়মিত সাধনা, সংযম ও সচেতনতা বজায় রাখাই হবে শ্রেয়।


