Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ (Anant Maharaj) কলকাতার দেশপ্রিয় পার্কে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী নেতা অনন্ত মহারাজ-কে। শুধু উপস্থিতিই নয়, রাজ্য সরকারের তরফে তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী।
অনন্ত মহারাজের হাতে স্মারক (Anant Maharaj) (অনন্ত মহারাজ বঙ্গবিভূষণ)
মঞ্চে অনন্ত মহারাজের হাতে স্মারক ও উত্তরীয় (Anant Maharaj) তুলে দেন মমতা। উত্তরবঙ্গের রাজবংশী সমাজে তাঁর প্রভাব যথেষ্ট বলেই রাজনৈতিক মহলের ধারণা। সেই প্রেক্ষিতে এই সম্মান প্রদান ও দুই নেতার ঘনিষ্ঠ উপস্থিতি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের একাংশের। প্রশ্ন উঠছে, বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব কি আরও বাড়ল?

বিজেপির সঙ্গে পথ চলা (Anant Maharaj Bangobibhushan)
উল্লেখ্য, পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন বিজেপির সঙ্গে পথ চলেছিলেন অনন্ত মহারাজ। সেই সূত্রেই তিনি রাজ্যসভায় যান। তবে কেন্দ্রীয় নেতৃত্ব পৃথক রাজ্যের দাবিতে সায় না দেওয়ার পর থেকেই তাঁর অসন্তোষ প্রকাশ্যে আসে। লোকসভা নির্বাচনের সময় কোচবিহারে রাজনৈতিক সমীকরণে তাঁর ভূমিকা নিয়েও নানা আলোচনা শোনা যায়।

আরও পড়ুন: জন অরণ্যে বিলীন স্যাটা বোস এর স্রষ্টা, প্রয়াত সাহিত্যিক শংকর
দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে একইসঙ্গে প্রবেশ এবং পাশাপাশি বসা রাজনৈতিক বার্তাকে আরও স্পষ্ট করেছে। সম্মান গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি শাসনের সমালোচনা করেন অনন্ত মহারাজ। উত্তরবঙ্গ, বিশেষ করে কোচ ও রাজবংশী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।


