Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিল হয়েছে (Pratik Ur Rahaman)। বাংলায় বিজেপিকে ঢুকতে না দেওয়ার ডিল হয়েছে। কার্যত এভাবেই নিজের দলবদলের অবস্থানের ব্যাখ্যা দিলেন প্রতীক উর রহমান। ২১ ফেব্রুয়ারি নিজের পরবর্তী পদক্ষেপ জানাবেন বলেছিলেন প্রতীক উর। তার আগে থেকে সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তৃণমূলে যাচ্ছেন তিনি। সেই জল্পনাকে সত্যি করে আমতলায় তৃণমূল পার্টি অফিসে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর।
বিজেপিকে আটকাতেই তৃণমূলে যোগ (Pratik Ur Rahaman)
যোগদান শেষে এক সাংবাদিক বৈঠকে প্রতীক উরের (Pratik Ur Rahaman) দাবি রাজ্যের বিজেপিকে আটকাতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। বাংলায় তৃণমূলের জনস্বার্থমূলক কাজের শরিক হতে চান তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে এদিনও তোপ দাগিন তিনি।
‘সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সিপিআইএমের যোগ’ (Pratik Ur Rahaman)
বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিজেপি যোগের (Pratik Ur Rahaman) অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে খণ্ডন করে এদিন প্রতীক উরের দাবি সিপিআইএমের সঙ্গে বিশেষত মহম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন। অভিযোগ তোলেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সিপিআইএমের যোগের।

প্রতীক উরকে CPIM থেকে বহিষ্কার
মার খাওয়া প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিতে গিয়ে পাল্টা দাবি প্রতীক উরের। তিনি বলেন কার জন্য মার খেয়েছিলাম? তারা কেউ পাশে দাঁড়াননি। এদিকে তৃণমূলে যোগ দেওয়ার পরই প্রতীক উরকে পার্টি থেকে বহিষ্কার চিঠি দেয় সিপিআইএম। পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা ১৩ নম্বর উপধারায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। গৃহীত হয়নি তাঁর পদত্যাগপত্র।

আরও পড়ুন: Matribhasha Dibas: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালির গর্ব-অহঙ্কারের দিন


