Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি (Horoscope Today) ২০২৬। পঞ্জিকা অনুযায়ী সকাল ৭টা ১ মিনিট পর্যন্ত ফাল্গুন শুক্লা সপ্তমী তিথি, তারপর শুরু অষ্টমী। চন্দ্র আজ বৃষ রাশিতে অবস্থান করছে। ইন্দ্র যোগ ও বৈধৃতি যোগের প্রভাব থাকছে সারাদিন। পাশাপাশি কৃত্তিকা ও রোহিনী নক্ষত্রের সংযোগও উল্লেখযোগ্য। সূর্যোদয় সকাল ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে। বজরংবলীর কৃপায় কিছু রাশির জন্য দিনটি শুভ ইঙ্গিত বহন করছে, আবার কয়েকটি রাশিকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
মেষ-বৃষ (Horoscope Today)
মেষ রাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে সচেতন (Horoscope Today) থাকা প্রয়োজন। ব্যয় বৃদ্ধি পেতে পারে, তবে নতুন ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।

মিথুন-সিংহ (Horoscope Today)
মিথুন রাশির জন্য কর্মক্ষেত্রে সুনাম লাভের যোগ রয়েছে, পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা। কর্কট রাশিকে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে বলা হচ্ছে। সিংহ রাশির সরকারি কাজের অগ্রগতি হতে পারে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে।
আরও পড়ুন: Air Ambulance crash: এয়ার অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ল, আবহাওয়াই কেড়ে নিল সাত প্রাণ?
কন্যা-বৃশ্চিক
কন্যা রাশির জাতকরা ঋণমুক্তির স্বস্তি পেতে পারেন, তবে পারিবারিক স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। তুলা রাশির জন্য নতুন সম্পত্তি বা ব্যবসা শুরুর অনুকূল সময়। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

ধনু-মীন
ধনু রাশিকে শারীরিক ঝুঁকি ও আইনি জটিলতা থেকে সাবধান থাকতে হবে। মকর রাশির শিক্ষার্থীদের মনঃসংযোগে ঘাটতি দেখা দিতে পারে। কুম্ভ রাশির আর্থিক অবস্থার উন্নতি হবে এবং নতুন চাকরির সুযোগ মিলতে পারে। মীন রাশির জাতকদের যান্ত্রিক ত্রুটিজনিত খরচ বাড়তে পারে, তবে অসম্পূর্ণ কাজ শেষ করার সুযোগ মিলবে। সার্বিকভাবে, আজকের দিনটি কারও জন্য সম্ভাবনাময়, কারও জন্য সতর্কতার বার্তা বহন করছে।


