To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শুরু হল এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের সুপারিশপত্র দেওয়ার কাজ। সল্টলেকে এস এস সি ভবনে নিয়োগপত্র নিতে আসে চাকরিপ্রার্থীরা(SSC Recruit)। আজ দুটি ধাপে ৬৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
দুই ধাপে নিয়োগপত্র দেওয়া হবে (SSC Recruit)
মঙ্গলবার সকাল থেকে দুটি ধাপে নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার কাউন্সেলিং এর মাধ্যমে মেধা তালিকায় থাকা শিক্ষকরা বেছে নেবেন তাদের পছন্দের স্কুল। যোগ্য চাকরিহারাদের অনেকেই রয়েছেন এই তালিকায়।
মোট ৬৭ জনের হাতে নিয়োগপত্র (SSC Recruit)
স্কুল সার্ভিস কমিশন সুপারিশপত্র পাঠাবে মধ্য শিক্ষা পর্ষদে। পর্ষদ তারপর পুলিশ ও হেলথ ভেরিফিকেশনের পরে নিয়োগপত্র তুলে দেবে চাকরীপ্রার্থীদের হাতে। মোট ৬৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। নিয়োগ পত্র পেয়ে খুশি চাকরি প্রার্থীরা।



