Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য রাজনীতির সাম্প্রতিক শিরোনাম প্রতীক উর রহমান। সিপিএম রাজ্য কমিটি থেকে তৃণমূলের অন্দরে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে ঢুকে পড়েছেন তিনি। সিপিএমের নবীন ব্রিগেডের এক নাম এখন তৃণমূলের। প্রচুর প্রশ্ন, প্রচুর বিতর্ক, প্রচুর জল্পনা সামলাচ্ছেন তিনি। দৃঢ়ভাবে ব্যাখ্যা দিচ্ছেন নিজের অবস্থানের। কেটিভি বাংলায় সাক্ষাৎকারে অকপট প্রতীক উরকে পাওয়া গেল(Pratik Ur Challange)।
সরাসরি চিঠিও তো পাঠানো যেতো (Pratik Ur Challange)
কেন হোয়াটস্অ্যাপে চিঠি পাঠালেন, মহম্মদ সেলিমকে সরাসরি চিঠিও তো পাঠানো যেতো। এই প্রশ্নের জবাবে সপাটে প্রতীক উরের উত্তর যদি সেলিমদাকে চিঠি পাঠাতাম তাহলে সবাই জানতে পারতেন না আমি চিঠি পাঠিয়েছি। সেলিমদা বলে দিতে পারতেন আমি চিঠি পাইনি। তখন সবাই ধরে নিতো সেলিম সাহেব ঠিক আছে, প্রতীক উর মিথ্যে কথা বলছে।
চিঠি ফাঁসের অভিযোগেরও জবাব (Pratik Ur Challange)
তাঁর দাবি তিনি হোয়াটসঅ্যাপে প্রকাশ্যে চিঠি দিয়েছেন যাতে কেউ বলতে না পারেন চিঠি পাননি। একই সঙ্গে চিঠি ফাঁসের অভিযোগেরও জবাব দিলেন তিনি। আত্মবিশ্বাসী প্রতীক উরের দাবি আমি চ্যালেঞ্জ করছি যদি দেখাতে পারেন আমি হোয়াটসঅ্যাপে রাজ্য গ্রুপ বা সেলিমদা ছাড়া কাউকে চিঠি পাঠিয়ে থাকি তাহলে যা বলবেন তাই করব। যদি বলেন প্রকাশ্য রাজনীতি করব না, তাহলে তাই। যদি বলেন তৃণমূল ছেড়ে দিতে তাও ছেড়ে দেবো।
আরও পড়ুন: Delhi Flight: উড়ানের কিছুক্ষণের মধ্যেই ফিরল লেহগামী বিমান: দিল্লি বিমানবন্দরে জরুরি অবস্থা জারি
From Red to Reality (Pratik Ur Challange)
From Red to Reality, এক্সক্লুসিভ প্রতীক-উর-এর পরতে পরতে রয়েছে এমনই সব চাঞ্চল্যকর দাবি, দ্বিধাহীন প্রশ্ন, সপাট জবাব। গোটা পর্বে রাজ্য রাজনীতির সাম্প্রতিকমত শিরোনামের টানটান ব্যাখ্যা পাবেন হাতে গরম। চোখ রাখুন লিঙ্কে https://youtu.be/5RspTwXxDKs



