Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সিংহাসনে অন্ধকার, হাসির ঝলকে যেন অশরীরী ভর। অক্ষয়ের এই ছবি সামনে আসতেই ভক্তকুলের উন্মাদনা চোখে পড়ার মতো (Akshay Kumar)।
অক্ষয়ের ছবি ফাঁস যিশুর (Akshay Kumar)
বলিউডে সবাই তাঁকে চেনেন খিলাড়ি কুমার বলেই। একের পর এক স্টান্ট থেকে অনবদ্য কমেডিতে মন জয় করেছেন ভক্তদের। সেই অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘ভূত বাংলা’ ইতিমধ্যেই ২০২৬ সালের আলোচনার কেন্দ্রে। কারণ দীর্ঘ ১৪ বছর পর একসাথে জুটি বেঁধে ফিরছেন কমেডির কিংবদন্তি জুটি অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন। তাঁদের এই ছবি আসলে দর্শকদের কাছে পুনর্মিলন উৎসব আর এর মধ্যেই রয়েছে নস্টালজিয়ার ছোঁয়া (Akshay Kumar)।
ছবিটির প্রযোজনা করছে বালাজি মোশন পিকচার্স। বলা যায় একটা জেনারেশন বড় হয়েছে এই জুটির সিনেমা দেখে। আর এত বছর পর আবার পর্দায় এদের একসাথে দেখার জন্য উত্তেজনার পারদ মায়া নগরী ছাড়িয়ে গোটা ভারতে। ছবির প্রমোশনও ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। এর আগে নানান রহস্যময় পোস্টের ড্রপ করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। যা কৌতূহল বাড়ানোর অনুঘটক হিসেবে কাজ করেছে। এবার সেই উত্তেজনায় অন্য মাত্রা যোগ করলেন যিশু সেনগুপ্ত। যিনি সম্প্রতি শেয়ার করেছেন ছবির নতুন মোশন পোস্টার, যেখানে দেখা যাচ্ছে অক্ষয় কুমারের এক ভিন্ন অবতার।

নতুন পোস্টারে ভয়াভব অবতারে দেখা দেখা যাচ্ছে বলিউডের খিলাড়িকে। যদিও সেই মোড়কেও রয়েছে কমেডির ছোঁয়া। বারবার নিজেকে বিভিন্ন অবতারে নিয়ে এসেছেন অক্ষয় কুমার তবে এবারেরটা একেবারেই আলাদা বলেই মনে করছেন সমর্থকরা। গলায় রুদ্রাক্ষের মালা, চেনা হাসি আর বীভৎস আকৃতি ও অবয়বের শয়তানের মুখ খোদাই করা সিংহাসনে বসা অক্ষয় -সব মিলিয়ে ছবির বিশালতা ও নাটকীয়তা স্পষ্ট এই পোস্টারে। কিছুটা হলেও বোঝা যাচ্ছে লার্জার দ্যান লাইফ হতে চলেছে চরিত্রটি। পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘দশজনের পাল্লা নেব, শুধু একটু অপেক্ষা করুন… মজা শুরু হোক! আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে এই ছবি (Akshay Kumar)।’

ছবি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘অক্ষয় স্যার, আমরা আর অপেক্ষা করতে পারছি না যে,; আবার কেউ মন্তব্য করেছেন, ‘যাক শেষমেশ আসল অক্ষয় আবার পর্দায় ফায়ার এলেন পর্দায়!’ সব মিলিয়ে ছবির প্রতীক্ষা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।
এই ছবিকে ঘিরে আলোচনার বড় কারণ অবশ্যই অক্ষয়-প্রিয়দর্শন জুটির ইতিহাস। তাঁদের আগের সহযোগিতায় তৈরি হয়েছে একাধিক কালজয়ী কমেডি। ফলে দর্শকদের প্রত্যাশা, এই ছবিতেও ফিরবে সেই পাগলামির আঁচে ভরা হাস্যরস আর নস্টালজিক ম্যাজিক। ‘ভূত বাংলা’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমারের পাশাপাশি ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল, তাবু, রাজপাল যাদব, মিথিলা পালকর এবং প্রয়াত আসরানি। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন (Akshay Kumar)।


