Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হাওড়ায় গুলি করে খুন। ভোররাতে চায়ের দোকানে পরপর গুলি। যুবককে লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহম্মদ সফিকুলের(Howrah Murder)। হাওড়া গোলাবাড়ি পিলখানা চাঞ্চল্য।
গুলি করে প্রোমোটার খুন (Howrah Murder)
গুলি করে খুন এক প্রোমোটার। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা 2nd by লেনের ঘটনা। গুলি করে খুনের ঘটনার মুহুর্ত ধরা পড়ল cctv তে। মৃত প্রোমোটার সফিকুল খান, আজ সকালে বাড়ি থেকে নিচে নামতেই তাকে ঘিরে ধরে দুই দুষ্কৃতী। হারুন খান আর রোহিত দুজনের হাতে ছিল পিস্তল।
কথা কাটাকাটির সময় গুলি (Howrah Murder)
হারুনের সাথে কথা কাটাকাটির সময় পিছন থেকে রোহিত গুলি চালায়। সফিকুল লুটিয়ে পড়তেই হারুন বন্দুক বের করে পর পর গুলি চালায়। মত ৬ টি গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শী দের। মৃতের পরিবারের দাবি, প্রমোটিংয়ে বাঁধা দিয়ে টাকা দাবি করে হারুন। আগেও হুমকি দেয় হারুন।
আরও পড়ুন: Sensex: IT স্টকে বড় ধস, দিনভর পতন অব্যাহত থাকল
গুলি করে পালিয়ে যায় হারুন (Howrah Murder)
ভোর ৪:১০ নাগাদ সফিকুলকে গুলি করে পালিয়ে যায় হারুন, রোহিত। এরপর উত্তেজিত জনতা হারুনের বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও RAF মোতায়ন করা হয়েছে। অভিযুক্তাদের খোঁজে চলছে বিভিন্ন জায়গায় তল্লাশি



