Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফেব্রুয়ারি পেরিয়ে মার্চের শুরুতেই (LPG Price Increase) সাধারণ মানুষের খরচের খাতায় নতুন চাপ যোগ হল। ২০২৬ সালের ১ মার্চ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারের সংশোধিত মূল্য। মাসের প্রথম দিনেই তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা করেছে। পাশাপাশি বিমান জ্বালানির মূল্যও ঊর্ধ্বমুখী। একই সময়ে ভারতীয় রেলের কিছু নিয়মেও বদল আসছে, ফলে নতুন অর্থবর্ষের আগে ব্যয়ের হিসেব কষতে হচ্ছে অনেককেই।
বাড়ল দাম (LPG Price Increase)
সবচেয়ে বড় প্রভাব পড়েছে ১৯ কেজির (LPG Price Increase) বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের উপর। দিল্লিতে এই সিলিন্ডারের দাম বেড়েছে ২৮ টাকা, ফলে নতুন মূল্য দাঁড়িয়েছে ১,৭৬৮.৫০ টাকা। কলকাতায় বৃদ্ধি আরও বেশি-৩১ টাকা। সেখানে এখন এক একটি সিলিন্ডারের দাম ১,৮৭৫.৫০ টাকা। মুম্বইতে ২৮.৫ টাকা বাড়িয়ে দাম হয়েছে ১,৭২০.৫০ টাকা। চেন্নাইতেও প্রায় ৩০ টাকার বৃদ্ধি ঘটেছে, ফলে নতুন দর ১,৯২৯ টাকা।

ব্যবসায়ী মহলে উদ্বেগ
ফেব্রুয়ারির শুরুতেই ৫০ টাকা করে বৃদ্ধি হয়েছিল ১৯ কেজির সিলিন্ডারে। তার এক মাসের মধ্যেই ফের মূল্যবৃদ্ধি ব্যবসায়ী মহলে উদ্বেগ বাড়িয়েছে। হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচ বাড়বে বলেই মনে করা হচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের উপরও পড়তে পারে।

আরও পড়ুন: Horoscope Today: চাঁদের রাশি পরিবর্তন! কোন রাশির আর্থিক লাভ, কার সম্পর্কের টানাপোড়েন?
তবে স্বস্তির খবর, ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে আপাতত কোনও পরিবর্তন হয়নি। বহুদিন ধরেই তা ৮৭৯ টাকায় স্থির রয়েছে। তবুও ধারাবাহিক মূল্যবৃদ্ধির আবহে মুদ্রাস্ফীতির চাপ নিয়ে চিন্তা বাড়ছে সর্বত্র।



