Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে তলব ইডির(SSC Partha)। জিজ্ঞাসাবাদ ও স্টেটমেন্ট রেকর্ডের জন্য আগামী সপ্তাহে তলব ইডির। দোলের পরেই ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে, সূত্রের খবর।
জেলমুক্ত পার্থ-অর্পিতা (SSC Partha)
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। তার ঘনিষ্ট বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়-কেও গ্রেফতার করা হয়েছিল। ২ জনেই এখন সেই মামলায় জেল মুক্ত।
আরও পড়ুন: Holi Sealdah: হোলি উৎসবের ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনের ৯ জোড়া বিশেষ ট্রেন
জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে ডাক (SSC Partha)
এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।



