Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি (Trump on Khamenei) করেছেন, সদ্যপ্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই তাঁকে দু’বার হত্যার চেষ্টা করেছিলেন। তবে ট্রাম্পের কথায়, “ওরা আমাকে পাওয়ার আগেই আমি ওকে ধরে ফেলেছি।” মার্কিন সংবাদমাধ্যম ABC News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। পরে সেই বক্তব্য সমাজমাধ্যমে তুলে ধরেন সাংবাদিক কার্ল।
নিহত খামেনেই (Trump on Khamenei)
প্রসঙ্গত, তেহরানে ভোররাতে আমেরিকা (Trump on Khamenei) ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেই নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সেই ঘটনার পরই ট্রাম্প জানান, ২০২৪ সালে তাঁকে হত্যার যে দু’টি চেষ্টা হয়েছিল, তার নেপথ্যে ইরানি শীর্ষ নেতৃত্বের মদত ছিল বলে মার্কিন গোয়েন্দা মহলের একাংশের সন্দেহ।

ট্রাম্পকে হত্যার ছক (Trump on Khamenei)
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সভায় ট্রাম্পের কান ঘেঁষে গুলি ছুটে যায়। একই বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময়ও তাঁর দিকে অস্ত্র তাক করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আফগান বংশোদ্ভূত এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ছক কষার অভিযোগে চার্জ গঠন হয়। অভিযোগে উঠে আসে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সম্ভাব্য যোগসূত্রের কথা, যদিও তেহরান তা অস্বীকার করে।

আরও পড়ুন: Iran Israel Conflict: যুদ্ধের আঁচে কাঁপছে অর্থনীতি, বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম?
ন্যায়বিচারের প্রতীক
খামেনেইয়ের মৃত্যুর পর ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, এটি শুধু ইরানের মানুষের জন্য নয়, বিশ্বজুড়েও ন্যায়বিচারের প্রতীক। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ইরানে সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ চলতে পারে এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও তাঁর কাছে কয়েকটি নাম প্রস্তুত রয়েছে।



