Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হোলি উপলক্ষে আগামী বুধবার, ৪ মার্চ শহরে মেট্রো পরিষেবায় আংশিক রদবদল করা হচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকার সম্ভাবনায় বিভিন্ন লাইনে ট্রেনের সংখ্যা হ্রাস করা হবে(Holi Metro)। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় অধিকাংশ ক্ষেত্রেই অপরিবর্তিত থাকছে।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর–কবি সুভাষ) (Holi Metro)
এই রুটে মোট ২৭২টির বদলে চলবে ১৯৪টি ট্রেন (৯৭টি আপ ও ৯৭টি ডাউন)। প্রথম ও শেষ ট্রেনের সময়ে পরিবর্তন নেই। একই দিনে ইডেন গার্ডেন্সে আইসিসি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ থাকায় খেলা শেষে দর্শকদের সুবিধার্থে রাত ১১টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে দু’টি বিশেষ মেট্রো ছাড়া হবে। একটি যাবে দক্ষিণেশ্বর, অন্যটি শহিদ খুদিরামমুখী। ট্রেন দুটি সমস্ত স্টেশনে থামবে। বিশেষ এই পরিষেবার জন্য কেবল এসপ্ল্যানেড স্টেশনেই টিকিট কাউন্টার খোলা থাকবে।
গ্রিন লাইন
এই লাইনে ২২৮টির পরিবর্তে ১৮৬টি ট্রেন (৯৩টি আপ ও ৯৩টি ডাউন) চলবে। প্রথম ও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত।
ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর) (Holi Metro)
১২০টির বদলে চলবে ৯২টি ট্রেন (৪৬টি আপ ও ৪৬টি ডাউন)। প্রথম ট্রেনের সময় একই থাকছে। তবে শেষ ট্রেনের সময় সামান্য এগিয়ে আনা হয়েছে নোয়াপাড়া থেকে রাত ৮:৫৮-এ এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে রাত ৯:১৮-এ শেষ মেট্রো ছাড়বে।
আরও পড়ুন: Park Street: দোলের সকালেই ধসে গেল পার্ক স্ট্রিটের ঐতিহ্যবাহী ইমারত
অরেঞ্জ ও পার্পল লাইনে স্বাভাবিক পরিষেবা (Holi Metro)
অরেঞ্জ ও পার্পল লাইনে সেদিন স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের যাতায়াতের আগে সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



