Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দোল পূর্ণিমার সন্ধ্যায় আকাশপানে (Lunar Eclipse) তাকালে এক বিশেষ দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ। এ দিন রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও রাজ্যের অধিকাংশ জায়গা থেকে গ্রহণের সম্পূর্ণ পর্ব দেখা যাবে না, তবু আকাশে ধরা দেবে লালচে আভাযুক্ত এক অনন্য চাঁদ—যাকে অনেকেই ‘ব্লাড মুন’ নামে চেনেন।
গ্রহণ পর্ব (Lunar Eclipse)
মঙ্গলবার বিকেল ৫টা ৩৩ মিনিটে পূর্ণগ্রাস (Lunar Eclipse) পর্ব শেষ হবে। পশ্চিমবঙ্গে চাঁদ উঠতে শুরু করবে প্রায় ৫টা ৩৮ থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে। অর্থাৎ, চাঁদ ওঠার সময়েই তার গায়ে থাকবে গ্রহণের প্রভাব। তখন চাঁদকে প্রায় ৯১ শতাংশ লালচে এবং ৯ শতাংশ হলুদ আভাযুক্ত দেখা যেতে পারে। ধীরে ধীরে সেই লাল রং ফিকে হবে, আর বাড়বে হলুদ উজ্জ্বলতা। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে গ্রহণের শেষ পর্ব শেষ হলে চাঁদ আবার স্বাভাবিক উজ্জ্বল রূপে ফিরবে।

কোথায় দেখা যাবে পূর্ণগ্রাস? (Lunar Eclipse)
ভারতের পূর্বাঞ্চলের কিছু জায়গা, বিশেষ করে (Lunar Eclipse) অসমের তিনসুকিয়া বা ডিগবয়ের মতো এলাকায় পূর্ণগ্রাসের সম্পূর্ণ দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে চাঁদ ওঠার সময় পূর্ণগ্রাস শেষ হবে না। তবে পশ্চিম ভারতের রাজ্যগুলো থেকে পূর্ণগ্রাস পর্ব দেখা যাবে না।
চাঁদের রং লাল কেন?
চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে। তখন সূর্যের সরাসরি আলো চাঁদের উপর পৌঁছাতে পারে না, বরং পৃথিবীর ছায়া পড়ে চাঁদের গায়ে। পূর্ণগ্রাসের সময় বায়ুমণ্ডলের প্রভাবে সূর্যালোকের লাল অংশ চাঁদের উপর এসে পড়ে, তাই চাঁদ রক্তিম দেখায়।

আরও পড়ুন: Park Street: দোলের সকালেই ধসে গেল পার্ক স্ট্রিটের ঐতিহ্যবাহী ইমারত
পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ২০২৮ সালের জুলাইয়ের আগে নয়। তাই এ দিনের আকাশদৃশ্য মিস না করাই ভাল। কুসংস্কার দূরে রেখে নিশ্চিন্তে উপভোগ করুন প্রকৃতির এই অপূর্ব আয়োজন।


