Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় অস্থির (Flight Issue) পরিস্থিতির জেরে কয়েক দিন কার্যত স্তব্ধ থাকার পর ধীরে ধীরে চালু হতে শুরু করেছে বিমান চলাচল। প্রায় তিন দিন বন্ধ থাকার পর সোমবার গভীর রাতে সীমিত আকারে ফের উড়ান পরিষেবা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি-র দুবাই ও আবুধাবি বিমানবন্দর থেকে। তবে পরিষেবা চালু হলেও অনিশ্চয়তা কাটেনি, ফলে যাত্রীদের উদ্বেগ এখনো তুঙ্গে।
পশ্চিম এশিয়াগামী বহু উড়ান বাতিল (Flight Issue)
কলকাতার দমদম বিমানবন্দর থেকে পশ্চিম (Flight Issue) এশিয়াগামী বহু উড়ান বাতিল হয়েছে। সোমবার যেখানে ২০টি উড়ান বাতিল ছিল, মঙ্গলবারও যাওয়া-আসা মিলিয়ে ১০টি উড়ান বাতিলের খবর মিলেছে। এর মধ্যে রয়েছে Emirates-এর দুবাইগামী এবং দুবাই থেকে আগত একাধিক উড়ান, Qatar Airways-এর দোহাগামী পরিষেবা, পাশাপাশি Etihad Airways ও Air Arabia-র আবুধাবি যাতায়াতের উড়ান।

আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র
পশ্চিম এশিয়ার এই বিমানবন্দরগুলি আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারত থেকে ইউরোপ বা আমেরিকায় যেতে বহু যাত্রীকে দুবাই বা আবুধাবি হয়ে যাতায়াত করতে হয়। ফলে পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েন বহু দেশীয় ও আন্তর্জাতিক যাত্রী। আন্তর্জাতিক মহলের অনুরোধের পরই সীমিত আকারে উড়ান চালু করার সিদ্ধান্ত নেয় আমিরশাহি কর্তৃপক্ষ। এরই মধ্যে আবুধাবি থেকে একটি উড়ান পৌঁছেছে দিল্লিতে। Etihad Airways-এর একটি বিমান লন্ডনের হিথরোতেও অবতরণ করেছে। তবে পরিস্থিতি এখনো অস্থির। দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই থেকে রওনা দেওয়া কয়েকটি Emirates উড়ান মাঝপথ থেকেই ফিরে আসে।
আরও পড়ুন: Iran: ইজরায়েলের লক্ষ্যভেদী আক্রমণ, চতুর্থ দিনে বাড়ছে ঝাঁজ
এই অবস্থায় আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশীয় বিমান সংস্থাগুলি। IndiGo মঙ্গলবার ১০টি বিশেষ উড়ান পরিচালনা করছে সৌদির জেড্ডা থেকে। পাশাপাশি SpiceJet ফুজাইরা থেকে চারটি বিশেষ উড়ান চালাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে।


