Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে (Iran Israel War) ইরান-কে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েল-এর সামরিক সংঘাতে। উপসাগরীয় একাধিক দেশও পরোক্ষে জড়িয়ে পড়ায় অশান্তির আঁচ ছড়িয়েছে গোটা অঞ্চলে। এই পরিস্থিতি ভারতের অর্থনীতি ও কূটনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে তৎপর হয়ে উঠেছে ভারত সরকার।
বিশ্বে তেলের প্রধান জোগানদার পশ্চিম এশিয়া (Iran Israel War)
সবচেয়ে বড় উদ্বেগ জ্বালানি (Iran Israel War) বাজারে। পশ্চিম এশিয়া বিশ্বে তেলের প্রধান জোগানদার। যুদ্ধের আবহে উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটায় ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য ৮০ ডলারের উপরে উঠেছে এবং তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ভারত তার প্রায় ৮২ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম প্রতি ডলার বাড়লেই বিপুল অতিরিক্ত ব্যয় চাপতে পারে দেশের উপর।

বন্ধ হরমুজ প্রণালী (Iran Israel War)
পরিস্থিতি আরও জটিল হয়েছে হরমুজ় প্রণালী-তে উত্তেজনা বাড়ায়। বিশ্ব তেল সরবরাহের বড় অংশ এই সমুদ্রপথ দিয়ে যায়। সাম্প্রতিক ঘটনাবলির জেরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পরিবহণ ও বিমা খরচও বাড়ছে। ভারতের আমদানি করা তেলের বড় অংশ এই পথেই আসে। ফলে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন: PM Modi: ইন্সটার পর এবার ইউটিউব, জনপ্রিয়তার শীর্ষে মোদি!
মধ্যবিত্তের উপর চাপ
জ্বালানির পাশাপাশি প্রভাব পড়তে পারে মুদ্রাস্ফীতি, বাণিজ্য ঘাটতি ও টাকার দামে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পেট্রোল-ডিজ়েলের পাশাপাশি রান্নার গ্যাসের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে মধ্যবিত্তের উপর চাপ বাড়বে। একই সঙ্গে সুদের হার কমানোর পথে বাধা তৈরি হতে পারে। কৌশলগত দিক থেকেও উদ্বেগ রয়েছে। ইরানের চাবাহার বন্দর ও ইজ়রায়েলের হাইফা বন্দরে ভারতের বিনিয়োগ রয়েছে। সংঘাত তীব্র হলে সেই প্রকল্পগুলিও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি, পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় নজর দিচ্ছে কেন্দ্র।


