Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতি বছর দোল উৎসবের সময় (Vrindavan Holi Incident) উত্তরপ্রদেশের বৃন্দাবনে ভিড় জমান হাজার হাজার ভক্ত ও পর্যটক। শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে পরিচিত এই পবিত্র শহর মন্দিরের বিশেষ আয়োজন, রঙের আবিরঝড় এবং উচ্ছ্বাসে ভরা উদ্যাপনের জন্য বিখ্যাত। অনেকের মতে, ভারতের অন্যতম প্রাণবন্ত হোলি উপভোগ করতে হলে বৃন্দাবনই সেরা ঠিকানা। তবে এক অস্ট্রিয়ান পর্যটকের কাছে এ বছরের অভিজ্ঞতা আনন্দের পাশাপাশি হয়ে উঠেছে দুঃসহ।
সুন্দর অভিজ্ঞতা (Vrindavan Holi Incident)
ব্রিটা শ্লাগবাউয়ার নামে ওই পর্যটক ইনস্টাগ্রামে (Vrindavan Holi Incident) একটি ভিডিও পোস্ট করে তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি লেখেন, “বৃন্দাবনে হোলি-এক কথায় পাগলামি!” বন্ধুবান্ধবদের সঙ্গে রঙের উৎসবে অংশ নিতে গিয়ে শুরুটা ছিল দারুণ উচ্ছ্বাসে ভরা। চারদিকে আবিরের রং, ঢাক-ঢোলের তালে নাচ, মানুষের ভিড়-সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। তিনি মন্দির দর্শন করেন, স্থানীয় খাবারের স্বাদ নেন, এমনকি ভাঙও পান করেন। রঙে রাঙানো রাস্তায় ঘুরে বেড়ানো পশু, মাথার উপর দৌড়ঝাঁপ করা বানর-সব মিলিয়ে অভিজ্ঞতাকে তিনি “বুনো অথচ সুন্দর” বলে বর্ণনা করেন।
চোখে ছুঁড়ে মারে রং (Vrindavan Holi Incident)
কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায়। তাঁর দাবি, ভিড়ের মধ্যে কেউ মাটি থেকে রং তুলে নেয়, যার সঙ্গে ছোট ছোট পাথর মিশে ছিল, এবং তা সরাসরি তাঁর চোখে ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে তীব্র জ্বালা শুরু হয়। তিনি কাঁদতে কাঁদতে চোখ ধুয়ে ফেলেন, তবু কয়েক দিন পরেও দৃষ্টি ঝাপসা রয়ে গেছে বলে জানান।

আরও পড়ুন: Crude Oil: কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, কতদিনের তেল মজুত আছে ভারতের?
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই পরামর্শ দেন, পর্যটকদের উচিত ভিড়ভাট্টা রাস্তায় নয়, বরং নির্দিষ্ট মন্দির প্রাঙ্গণ বা ব্যক্তিগত আয়োজনে হোলি খেলা। নিরাপত্তা ও সতর্কতার বিষয়টি মাথায় রেখেই উৎসব উপভোগ করার আহ্বান জানান নেটিজেনরা।


