Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘আইটেম সং’ নিয়ে নতুন (Shreya Ghoshal) করে বিতর্কের মাঝে নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতে ‘চিকনি চামেলি’-ধাঁচের গান আর গাইতে চান না। এই মন্তব্য ঘিরেই সমাজমাধ্যমে শুরু হয় সমালোচনা ও ট্রোলিং। তবে শ্রেয়া স্পষ্ট করে দিয়েছেন, অতীতে গাওয়া গান নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই, বরং সময়ের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।
কাজের সীমারেখা (Shreya Ghoshal)
এক আলোচনায় তিনি বলেন (Shreya Ghoshal), ‘চিকনি চামেলি’-র পর তাঁকে আরও কিছু গানের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেগুলির কথায় নারীদের প্রতি অবমাননাকর ইঙ্গিত ছিল। এমনকি এক ঘনিষ্ঠ সুরকার বন্ধুর শোনানো একটি গানের কিছু লাইন তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। সেই কারণেই তিনি গানটি ফিরিয়ে দেন। তাঁর কথায়, তখন হয়তো সব শব্দের অন্তর্নিহিত অর্থ সম্পূর্ণ বোঝেননি, কিন্তু অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে নিজের সীমারেখা নির্ধারণ করেছেন।

গান বাছাইয়ে আরও সতর্ক (Shreya Ghoshal)
শ্রেয়া মনে করেন, কোনও গান জনপ্রিয় হলে তা বিভিন্ন মঞ্চে, এমনকি শিশুদের সামনেও পরিবেশন করতে হয়। ছোটদের মুখে দ্ব্যর্থবোধক লিরিক্স শুনলে তাঁর অস্বস্তি হয়। যদিও ‘চিকনি চামেলি’ নিয়ে তিনি লজ্জিত নন। বরং গানটির সুর ও উপস্থাপনায় শিল্পগুণ রয়েছে বলেই তাঁর বিশ্বাস। তবে এখন থেকে গান বাছাইয়ে আরও সতর্ক থাকতে চান। প্রয়োজনে মঞ্চে গানটি গাওয়ার সময় চোখ বন্ধ করে নেন বলেও উল্লেখ করেছেন তিনি।

‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুর’
এই বক্তব্যের পর অনেকে প্রশ্ন তুলেছেন-যদি এমন গান আর না গাইতে চান, তবে কনসার্টে কেন পরিবেশন করেন? জবাবে শ্রেয়া বলেন, এটি তাঁর কণ্ঠে গাওয়া একটি জনপ্রিয় গান, তাই সম্পূর্ণ অস্বীকার করা সম্ভব নয়। এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় কাটছে শিল্পীর। নতুন গান প্রকাশের পাশাপাশি তিনি ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুর’-এর ঘোষণা করেছেন। যুক্তরাজ্য, আমেরিকা, ভারত ও আবু ধাবিতে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।


