Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বসন্ত উৎসবের আনন্দে যাতে কোনো ছন্দপতন না ঘটে, তার জন্য শহরজুড়ে কড়া নজরদারি ছিল কলকাতা পুলিশের। গতকাল অর্থাৎ ৪ মার্চ, হোলির দিন শহরকে শান্ত রাখতে বিভিন্ন প্রান্তে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানের একটি রিপোর্ট প্রকাশ করেছে লালবাজার(Holi Chaos)।
২৭৭ জন গ্রেফতার (Holi Chaos)
পুলিশি রিপোর্ট অনুযায়ী, হোলির দিন শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। মূলত অসভ্যতা এবং বিশৃঙ্খল আচরণের (Disorderly Conduct) দায়ে কলকাতার বিভিন্ন ডিভিশন থেকে মোট ২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অবৈধ মদের বিরুদ্ধে অভিযান (Holi Chaos)
শুধুমাত্র গ্রেফতার নয়, অবৈধ মদের বিরুদ্ধেও অভিযানে নেমেছিল পুলিশ। তথ্য অনুযায়ী, অভিযান চালিয়ে শহর থেকে মোট ১২.৪ লিটার অবৈধ মদ (ID Liquor) বাজেয়াপ্ত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের মোড়ে মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: Shreya Ghoshal: গান গাইবেন না শ্রেয়া, নতুন সিদ্ধান্তে অনড়!
শান্তি বজায় রাখল কলকাতা পুলিশ (Holi Chaos)
সব মিলিয়ে, বড় কোনো বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই কাটল এ বছরের হোলি। উৎসবের আনন্দে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েই শান্তি বজায় রাখল কলকাতা পুলিশ।



