Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে (Nitish Kumar) বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা নীতীশ কুমার এবার নতুন রাজনৈতিক পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর কথায়, রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি চেয়েছিলেন সংসদের দুই কক্ষ-লোকসভা ও রাজ্যসভার সদস্য হতে। সেই লক্ষ্য পূরণ করতেই এবার রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অপূর্ণ ইচ্ছাপূরণ (Nitish Kumar)
নীতীশ কুমারের রাজনৈতিক যাত্রা দীর্ঘ এবং (Nitish Kumar) বহুমুখী। তিনি এর আগে একাধিকবার লোকসভার সদস্য হয়েছেন। পাশাপাশি বিহারের বিধানসভা এবং বিধান পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে এত বছর সক্রিয় রাজনীতিতে থাকার পরও রাজ্যসভায় যাওয়ার সুযোগ হয়নি তাঁর। সেই অপূর্ণ ইচ্ছা পূরণের দিকেই এবার এগোচ্ছেন তিনি।

বিহারবাসীর প্রতি কৃতজ্ঞতা (Nitish Kumar)
গত বছরের নভেম্বর মাসেই দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ। মাঝেমধ্যে রাজনৈতিক পালাবদল হলেও প্রায় দুই দশক ধরে রাজ্যের প্রশাসনের নেতৃত্বে ছিলেন তিনি। নিজের পোস্টে বিহারবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। তিনি লিখেছেন, মানুষের আস্থা ও সমর্থনের কারণেই এতদিন রাজ্যের সেবা করার সুযোগ পেয়েছেন।

নতুন মুখ্যমন্ত্রী কে?
এদিকে তাঁর এই সিদ্ধান্তের পরই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে নানা সম্ভাবনার কথা ঘুরছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নীতীশের পুত্র নিশান্ত কুমার শিগগিরই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে পারেন। এমনকি তাঁকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদে বিজেপির কোনও নেতা বসতে পারেন বলেও জল্পনা জোরদার হয়েছে। সেই দৌড়ে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নামও উঠে আসছে।

আরও পড়ুন: Vrindavan Holi Incident: রঙের উৎসবেই বিপত্তি! বিদেশিনীর চোখে ছুঁড়ল পাথর!
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। বিহারের পাঁচটি আসনসহ দেশের মোট ৩৭টি আসনে ভোট হবে। রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এনডিএ জোটের একাধিক আসনে জয়ের সম্ভাবনা বেশ শক্তিশালী বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।


